চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেয়েদের অর্জনে খুশি বিসিবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৪ অপরাহ্ণ ০৬, ডিসেম্বর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রথমবার ওয়ানডে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে নারী ক্রিকেট দল। তাদের সাফল্যে দারুণ খুশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

জিম্বাবুয়ে থেকে ফিরে টিম টাইগ্রেস পাঁচ দিনের হোটেল কোয়ারেন্টাইনে আছে। মেয়েরা যেখানে আছেন সেই সোনারগাঁও হোটেলে দাঁড়িয়েই নাজমুল হাসান কথা বললেন সাফল্য নিয়ে।

‘মেয়েদের সাথে সবসময়ই যোগাযোগ আছে। ওরা যখন নাকি জিম্বাবুয়ে ছিল, প্রতিদিন প্রতিটা খেলার সময় ওদের সঙ্গে আমাদের যোগাযোগ ছিল। আমি নিজে কথা বলেছি। এমনকি প্রত্যেকটা খেলার ফলাফলের সময় মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। উনি উনার কথা বলেছেন, আমি মেয়েদের জানিয়েছি সব। এটা নিঃসন্দেহে আমাদের জন্য একটা বিরাট অর্জন, এতে কোনো সন্দেহ নেই।’

‘মেয়েরা ওখানে গিয়ে যেভাবে খেলেছে শুধু কোয়ালিফাইং না, তার আগেও যেভাবে খেলেছে, তারা সত্যিই ভালো খেলেছে।’

‘বিশেষ করে পাকিস্তানের সঙ্গে যে ম্যাচটা খেলেছে, খুবই ভালো খেলেছে এবং তারপরে যে ম্যাচটাতে অনেক বিশাল ব্যবধানে জিতেছে। সেজন্য নিঃসন্দেহে এটা আমাদের জন্য একটা বিরাট খুশির খবর যে মেয়েরা এবার প্রথমবার সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করল।’

জিম্বাবুয়েতে বিশ্বকাপ বাছাইপর্বে অংশ নেয়ার আগে স্বাগতিকদের ৩ ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করে নিগার সুলতানা জ্যোতির দল। সেই ধারাবাহিকতায় বাছাইপর্বের প্রথম ম্যাচেই শক্তিশালী পাকিস্তানকে হারায়। পরের দুই ম্যাচে একটি জিতে বাছাইপর্ব পেরিয়ে বিশ্বকাপে যাওয়ার পথে থাকে টিম টাইগ্রেস।

Reneta

আফ্রিকা অঞ্চলে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ছড়িয়ে পড়ায় মাঝপথেই বাছাইপর্ব বাতিল করে আইসিসি। র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে বিশ্বকাপে জায়গা করে নেয় বাংলাদেশ। টিম টাইগ্রেস আছে এখন আইসিসি ওয়ানডে টেবিলের পাঁচে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জ্যোতিটিম টাইগ্রেসনাজমুল হাসানবাংলাদেশ নারী ক্রিকেট দলবিসিবিলিড স্পোর্টসসুপ্তাস্পোর্টস বিশেষ
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ মুহূর্তের গোলে ডাচদের রুখে দিল জাপান

জুন ১৫, ২০২৬

অভিষেকেই হাসানের ৯ উইকেট, কাউন্টিতে স্বপ্নময় শুরু

জুন ১৫, ২০২৬

কুরাসাওয়ের জালে জার্মানির ৭ গোলের উৎসব

জুন ১৫, ২০২৬

অস্ট্রেলিয়ার সঙ্গে জয় বাংলাদেশ ক্রিকেটের বড় অর্জন: মিরাজ

জুন ১৪, ২০২৬

বিশ্বকাপ ফুটবল নিয়ে বিশেষ আয়োজন চ্যানেল আই-আই স্ট্রাইকার

জুন ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT