চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেয়াদ শেষে কার অধীনে চলবে বিসিবি?

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৮:২৮ অপরাহ্ণ ০২, অক্টোবর ২০১৭
স্পোর্টস
A A

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও বিশেষ সাধারণ সভা (ইজিএম) হয়ে গেল সোমবার। ২০১২ সালের সংশোধিত গঠনতন্ত্রে একটি পরিবর্তন এনে ‘বিসিবি গঠনতন্ত্র (সংশোধিত-২০১৭)’ অনুমোদন দেওয়া হয়েছে ইজিএমে। এবার নির্বাচনমুখী হতে যাচ্ছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন বিসিবির বর্তমান কমিটির চার বছরের মেয়াদ শেষ হবে আসছে ১৩ অক্টোবর। প্রশ্ন উঠেছে নতুন নির্বাচিত কমিটি দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত বিসিবি পরিচালিত হবে কীভাবে? গঠনতন্ত্রে নির্বাচন প্রসঙ্গে সুস্পষ্ট গাইডলাইন না থাকায় সম্ভাব্য দুটি পন্থার কথা বললেন বিসিবির বর্তমান সভাপতি।

‘আমার জানামতে এখানে দুটি বিষয় আছে। প্রথম কথা হচ্ছে, আমরা এখানে কন্টিনিউ করব, নাকি এক্সটেনশন হবে, নাকি কোনও অ্যাডহক কমিটি আসবে। আমাদের গঠনতন্ত্রে এমন কোনও গাইডলাইন নেই। আমাদের এনএসসি সহযোগিতা করতে পারবে। চাইলে নতুন অ্যাডহক কমিটি করতে পারবে। এক্সটেনশনও করতে পারবে। গঠনতন্ত্রে যেটা আছে, নির্বাচনের পরে ১৫ কার্যদিবসের পর ১৬তম কার্যদিবসে নতুন নির্বাচিত কমিটির কাছে ক্ষমতা হস্তান্তর করবে এই কমিটি। যদি সময় শেষ হওয়ার আগেই নির্বাচন ঘোষণা করে দেই, তাতে যারা জিতে আসবে তাদের এই সময়ের মধ্যেই দায়িত্ব হস্তান্তর করব। এটাই আমারা জানি। এটার একটা সুবিধা হল- ধারাবাহিকতা থাকে।’



বোর্ড পরিচালনা বিষয়ক কাজ স্বাভাবিক রেখে কী পন্থা অবলম্বন করা যায় সে ব্যাপারে এনএসসির সঙ্গে আলোচনা করে ও আইনি সহায়তা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা বললেন নাজমুল হাসান, ‘আমাদের মেয়াদ শেষ। বোর্ড হয়ত তখন ওরকম কোনও সিদ্ধান্ত নিবে না। তবে ডে-টু-ডে বিসিবি পরিচালনার জন্য যে কাজকর্ম, সেটা করে নির্বাচন যেন সুষ্ঠুভাবে হয় সেজন্য সহযোগিতা করবে নির্বাচন কমিশনকে। আমাদের ধারণা এটা। আমরা এমুহূর্তে সিদ্ধান্তটা নিতে পারছি না। বোর্ড মিটিংয়ে আলাপ করতে হবে, এনএসসির সঙ্গে আলাপ করতে হবে। লিগ্যাল অ্যাডভাইস নিতে হবে। যেটা করার দরকার হবে, আমরা সেটাই করব।’

বিসিরিব কাউন্সিলরশিপে এনএসসির কোটা তিনটি থেকে দুটিতে নামিয়ে আনা হয়েছে, গঠনতন্ত্রে পরিবর্তন কেবল এটিই। ইজিএমে পাশ হওয়া ‘বিসিবি গঠনতন্ত্র (সংশোধিত-২০১৭)’ অনুমোদনের জন্য এখন এনএসসিতে পাঠাবে বোর্ড। এনএসসির অনুমোদনের পর হবে বোর্ড মিটিং। এরপর নির্বাচন কমিশন গঠিত হবে। তারাই সিদ্ধান্ত নেবে কবে, কীভাবে হবে নির্বাচন। কিন্তু বর্তমান কমিটি মেয়াদ শেষ করলে তারা বোর্ড পরিচালনায় থাকার বৈধতা রাখেন কিনা; সেই প্রশ্নটা থেকেই যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিসিবি নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ মিনিটের গোলে ইকুয়েডরের বিপক্ষে আইভরি কোস্টের নাটকীয় জয়

জুন ১৫, ২০২৬

৭ গোল হজমের ম্যাচে কুরাসাও কোচ গড়লেন বিশ্বরেকর্ড

জুন ১৫, ২০২৬

শেষ মুহূর্তের গোলে ডাচদের রুখে দিল জাপান

জুন ১৫, ২০২৬

অভিষেকেই হাসানের ৯ উইকেট, কাউন্টিতে স্বপ্নময় শুরু

জুন ১৫, ২০২৬

কুরাসাওয়ের জালে জার্মানির ৭ গোলের উৎসব

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT