চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেহেদির গাঢ় রঙ পেতে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৭ পূর্বাহ্ণ ০৪, জুন ২০১৯
লাইফস্টাইল
A A

একটা সময় ঈদের আগের দিন মেয়েরা দল বেঁধে মেহেদি বাঁটতে বসতেন। সেই মেহেদি আবার পরিবারের সবাই মিলে কাঠি দিয়ে নকশা করে দিতেন। কেউ ফুল আঁকতেন আবার কেউ হাতের তালুতে গোল করে মেহেদি লাগাতেন। কারও পছন্দ ছিল চাঁদ-তারা। এরপর শুকানোর জন্য অপেক্ষা। শুকানোর পর কার রঙ বেশি হয়েছে তা নিয়ে চলতো প্রতিযোগিতা।

সেই দিন আর নেই। পাতা মেহেদির স্থান দখল করে নিয়েছে কোন মেহেদি। আবার শহুরে ব্যস্ত নারীদের অনেকে মেহেদি দেয়ার সময়ই পান না। কোন মেহেদিও নানা রকম পাওয়া যায় বাজারে। কিছু কোন মেহেদিতে থাকে শুধুই কেমিক্যাল আবার কিছু কোনে থাকে মেহেদি পাতার মিহি পেস্ট। কেমিক্যাল মেহেদি এড়ানোই ভালো। কারণ ক্ষতিকর এসিড যুক্ত এসব মেহেদি হাতের ত্বকের জন্য মারাত্মক ক্ষতিকর।

মেহেদির নকশাতেও আছে বৈচিত্র্য। কখনো অ্যারাবিক ডিজাইন আবার কখনো ট্যাটুর ডিজাইন। তরুণীরা অনেকেই এখন হাতের পাশাপাশি বাহুতে এবং পিঠেও নকশা করেন মেহেদি দিয়ে। আর এই নকশা করিয়ে নেয়ার জন্য ঈদের আগে ভিড় লেগে থাকে নগরীর পার্লারগুলোতে। এসময়ে সিরিয়াল মেলাও কঠিন। তাই কেউ কেউ আবার ফেসবুকের মাধ্যমেই মেহেদি আর্টিস্টদেরকে বুকিং দিয়ে রেখেছেন। অনেকে আবার পরিচিত যারা ভালো নকশা করতে পারেন তাদের কাছে ভিড় জমাচ্ছেন। আবার নিজেই মেহেদির কোন নিয়ে হাতে নকশা করবেন, এমন মানুষের সংখ্যাও কম নয়।

Banglabid

মেহেদির নকশা যেমনই হোক রঙটা গাঢ় হওয়া চাই-ই চাই। কেমিক্যাল মেহেদির রঙ তো নিমিষেই গাঢ় হয়ে যায়। কিন্তু তা ত্বকের জন্য ক্ষতিকর। ন্যাচারাল মেহেদির রঙ গাঢ় করতে চাইলে কিছু পদ্ধতি অনুসরণ করতে হয়। জেনে নিন পদ্ধতিগুলো।

  • মেহেদি লাগানোর পর হাতে ৭ থেকে ৮ ঘণ্টা রাখুন। সবচেয়ে ভালো হয় যদি সারা রাত রাখা যায়। শুকিয়ে গেলে পানি দিয়ে মেহেদি না ধুয়ে হাত দিয়ে ঘষে মেহেদি তুলে ফেলুন।
  • অল্প চিনির সাথে কয়েক ফোটা লেবুর রস মিশিয়ে নিন। মেহেদি শুকালে গুলা কিংবা নরম ব্রাশের সাহায্যে এই মিশ্রণটি লাগিয়ে মেহেদি উপর লাগান। চিনি ত্বকের সাথে মেহেদিকে ভালোভাবে লাগিয়ে রাখবে এবং লেবুর রস মেহেদির রঙ গাঢ় করবে।
  • মেহেদি তুলে ফেলার পর সরিষার তেল কিংবা নারিকেল তেল মাখিয়ে নিন। এতে রঙ বেশ গাঢ় হয়।
  • ঈদের দিন রান্নাঘরের কাজ করার সময় গ্লাভস ব্যবহার করুন। এতে আপনার মেহেদির রঙ অটুট থাকবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদ ২০১৯মেহেদি
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT