চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির ফিফটি, সঙ্গে পিচিচি ও গোল্ডেন শু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২৭ পূর্বাহ্ণ ২০, মে ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

মৌসুমে শেষ ম্যাচে রিয়াল মাদ্রিদ হারল দুই গোলে। সেখানে নিজের ম্যাচে মেসি একাই করলেন জোড়া গোল। যদিও বার্সেলোনাকে জেতাতে পারেননি। দলের ড্রয়ের ম্যাচে মৌসুমে গোলের ফিফটি পূর্ণ করেছেন আর্জেন্টাইন মহাতারকা।

সঙ্গে চলতি মৌসুমে লা লিগার সর্বোচ্চ গোলের (৩৬) খেতাব পিচিচি ট্রফিটা পাচ্ছেন মেসি। পাওয়ার কাছাকাছি আছেন মৌসুমে ইউরোপের সর্বোচ্চ গোলের পুরস্কার গোল্ডেন শু-ও।

লা লিগার শিরোপা আগেই নিশ্চিত হয়ে গেছে বার্সেলোনার। সপ্তাহ আগে লিভারপুলের মাঠে হেরে চ্যাম্পিয়ন্স লিগ স্বপ্ন ভেস্তে গেছে। বাকি আছে কোপা ডেল রের ফাইনালে নামার। তার আগে লিগে শেষটা ড্রয়ে সারল বার্সা। এইবারের মাঠ থেকে ২-২ গোলে ড্র করে ফিরেছেন মেসিরা।

ম্যাচের ২০ মিনিটে বার্সেলোনা এক গোল হজম করে। মিনিট দশেক পরে দুই মিনিটের ব্যবধানে দুবার জাল খুঁজে নিয়ে দলকে এগিয়ে দেন মেসি। ৩১ মিনিটে, আর ৩২ মিনিটে যথাক্রমে ভিদাল ও রাকিটিচের বাড়ানো বলে গোল করেন। যা চলতি লিগে সর্বোচ্চ, তার ৩৬তম গোল। পরে আরেকটি গোল শোধ করে ড্রয়ের ফল আনে এইবার।

এই ড্রয়ে বার্সেলোনা ৮৭ পয়েন্ট নিয়ে লিগের শেষ টানল। অ্যাটলেটিকো মাদ্রিদ ৭৬ পয়েন্টে দুইয়ে, আর রিয়াল মাদ্রিদ ৬৮ পয়েন্ট নিয়ে তিনে থাকল।

টানা দ্বিতীয় লিগ শিরোপা জয়ের পথে মেসির ঝুলিতে জমেছে ৩৬ গোল। যা দুইয়ে থাকা সুয়ারেজ ও বেনজেমার চেয়ে ১৫ গোল বেশি। এতটা ব্যবধানে এর আগে কেউ পিচিচি হাতে নিতে পারেনি। ১৯৮৬-৮৭ মৌসুমে হুগো সানচেজ ১৪ গোলের ব্যবধানে পেছনে ফেলেছিলেন দুইয়ে থাকা প্রতিদ্বন্দ্বীকে।

Reneta

তাতে টানা তৃতীয়বার ও রেকর্ড ছয়বার পিচিচি ট্রফি জিতলেন ফুটবল জাদুকর। ছয়বার এই খেতাব জেতার রেকর্ড আছে কেবল অ্যাথলেটিক ক্লাবের কিংবদন্তি তেলমো জারার, সেটিও ৬৬ বছর আগে।

এদিন জোড়া গোলে সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে ৪৯ ম্যাচে স্কোরের ফিফটি হয়ে গেছে মেসির। কেবল লা লিগায় নয়, চ্যাম্পিয়ন্স লিগেও চলতি মৌসুমের সর্বোচ্চ (১২) গোল তার। তাতে ইউরোপিয়ান গোল্ডেন শু পুরস্কারও মেসির ঝুলিতে যাচ্ছে! সেটিও টানা তৃতীয় মৌসুমে আর ক্যারিয়ারে ষষ্ঠবারের মতো।

গোল্ডের শুর জন্য নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে পিএসজির ফরাসি তারকা কাইলিয়ান এমবাপেকে পেয়েছেন মেসি, তবে এমবাপের চেয়ে চার গোলে এগিয়ে আছেন। লিগ ওয়ানে এমবাপের এখনও এক ম্যাচ বাকি, মেসিকে টপকাতে হলে তাতে বিশেষ কিছুই করতে হবে বিশ্বকাপজয়ী তারকাকে। মেসিরও যে আছে এক ম্যাচ হাতে, কোপা ডেল রের ফাইনাল।

মেসি এই নিয়ে পাঁচ মৌসুমে অন্তত ৫০ গোলের মাইলফলক স্পর্শ করলেন। এবার গোল করাতেও কমতি ছিল না তার। লা লিগার সর্বোচ্চ অ্যাসিস্ট (১৩) তার, অবশ্য যৌথভাবে। আর সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে ১৯ বার সতীর্থদের গোলে সরাসরি ভূমিকা রেখেছেন মেসি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: পিচিচিবার্সালা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

দুর্দান্ত নাহিদ, হার্ডির অলরাউন্ড পারফরম্যান্সে ৯ বছর পর চ্যাম্পিয়ন পেশোয়ার

মে ৪, ২০২৬

ফাইনালে নাহিদের ২ উইকেট, হায়দরাবাদকে ১২৮ রানে থামাল পেশোয়ার

মে ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈদ্যুতিক বাস আমদানিতে শুল্ক অব্যাহতি

মে ৩, ২০২৬

বায়ার্ন মিউনিখকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বার্সেলোনা

মে ৩, ২০২৬

সমতায় ফিরেও ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরেছে লিভারপুল

মে ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT