চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মেসিকে নিয়েই স্বপ্ন বুনছি’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৩ পূর্বাহ্ণ ২৭, জুন ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

নাইজেরিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে জেতার পর দ্বিতীয় রাউন্ডে অধিনায়ক মেসিকে নিয়েই স্বপ্নের বীজ বুনছেন আর্জেন্টাইন কোচ হোর্হে সাম্পাওলি। ম্যাচ শেষে এমন কথাই শুনিয়েছেন তিনি। আগামী ৩০ জুন দ্বিতীয় রাউন্ডে ফ্রান্সের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

ফ্রান্সের সঙ্গে ম্যাচটা কিভাবে নিচ্ছেন জানতে চাইলে সাম্পাওলি বলেন, ‘ফ্রান্স বিশ্বকাপের যোগ্য দাবিদার। তাদের বেশ কয়েকজন বিশ্বমানের খেলোয়াড় রয়েছেন। তারা কঠিন প্রতিপক্ষ।’

‘তবে খেলোয়াড়রা উজ্জীবিত। বিশেষ করে ফ্রান্সের ম্যাচের জন্য মেসিকে ঘিরেই আমরা স্বপ্ন বুনছি। সে নাইজেরিয়ার বিরুদ্ধে যেভাবে খেলেছে এমনটাই যেন ফ্রান্সের সঙ্গে খেলতে পারেন সেদিকে আমরা লক্ষ্য রাখব। আমরা যেন মেসিকে বেশি বেশি বল দিতে পারি’,-যোগ করেন সাম্পাওলি।

তিনি বলেন, নাইজেরিয়ার বিরুদ্ধে সবাই নিজেদের উজাড় করে দিয়েছে, এমন ফুটবলটাই তাদের কাছ থেকে আমি আশা করি।

নাইজেরিয়ার বিরুদ্ধে এমন জয় ফ্রান্সের বিপক্ষে দলীয় পারফরম্যান্স আরো উজ্জীবিত করবে জানিয়ে সাম্পাওলির সংযোজন, ‘দল এখন ঐক্যবদ্ধ, পরের ম্যাচের জন্য আমরা নতুন প্ল্যান করব সেটাই যা মেসির জন্য সুবিধা হবে এবং নাইজেরিয়ার ম্যাচের মতো তিনি যেন জ্বলে উঠতে পারে।’

সাম্পাওলির ভাবনা জগতও এখন বহুদূর পর্যন্ত, আমাদের ভাবনাটা ইতিমধ্যে হয়ে গেছে সুদূরপ্রসারী, যেতে চাই অনেক দূর, আমরা নিজেদের স্বপ্ন পূরণে বদ্ধপরিকর। সামনের প্রতিটি ম্যাচই বাঁচা-মরা। আমার বিশ্বাস, ছেলেরা রক্তের শেষ বিন্দু দিয়ে চেষ্টা করবে ।’

Reneta

দলের প্রাণভোমরা মেসির প্রশংসায় সাস্পাওলি বলেন, গোলের পর যখন লিও আমাকে জড়িয়ে ধরলো আমি ছিলাম খুব গর্বিত আর খুশি। সে আমাকে ভালো করে জানে আর আমাদের দুজনের স্বপ্ন একই।

আর্জেন্টিনা যখন জিতে তখন লিও  খুশি হয়। হারলে কষ্ট পায়, কাঁদে। অনেকে বলে লিও আর্জেন্টিনার হয়ে খেলাটা উপভোগ করে না। কিন্তু আমি একমত নই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ সর্বশেষরাশিয়া বিশ্বকাপ ২০১৮
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাঙ্গামাটিতে ৩৭ স্থানে পাহাড়ধস, আশ্রয়কেন্দ্রে প্রায় ৪ হাজার মানুষ

জুলাই ৯, ২০২৬

মরক্কোর প্রতিশোধ নাকি ফ্রান্সের সেমিফাইনালের হ্যাটট্রিক

জুলাই ৯, ২০২৬
ছবি: চ্যানেল আই

টেকনাফ সৈকতে ২দিনে ৩ নারীর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার

জুলাই ৯, ২০২৬

সরকারি হাসপাতালের ল্যাব: পরিচালনায় নতুন ভাবনার সময় কি এসেছে?

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুগ্ম-সচিব পদে ১৭২ কর্মকর্তার পদোন্নতি

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT