চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসি-মার্টিনেজের জোড়া গোলে আর্জেন্টিনার বড় জয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১১ পূর্বাহ্ণ ০৮, জুন ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

কোপা আমেরিকার আগে দারুণ এক জয় পেয়েছে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় শনিবার সকালে মেসি ও মার্টিনেজের জোড়া গোলে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নিকারাগুয়াকে ৫-১ ব্যবধানে হারিয়েছে আকাশী-নীলরা।

প্রথমার্ধে দুই মিনিটের ব্যবধানে দুই গোল করে আর্জেন্টিনার বড় জয়ের পথ করে দেন মেসি। বিরতির পর লৌতারো মার্টিনেজ পরপর দুই গোল করলে বড় জয়ই নিশ্চিত হয় আলবিসেলেস্তেদের। নিকারাগুয়ার কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন রবের্তো পেরেইরা। যোগ করা সময়ে নিকারাগুয়ার হয়ে সান্ত্বনা সূচক গোলটি করেন হুয়ান বেরেরা।

ম্যাচের ৩৭তম মিনিটে অসাধারণ নৈপুণ্যে তিন ডিফেন্ডারের বাধা পেরিয়ে দারুণ ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করে আর্জেন্টিনাকে এগিয়ে নেন মেসি। এক মিনিট পর আগুয়েরোর শট নিকারাগুয়ার গোলরক্ষক ফিরিয়ে দিলেও বিপদমুক্ত করতে পারেননি। ফিরতি শটে বল জালে জড়িয়ে আর্জেন্টিনার জার্সিতে ৬৭ নম্বর গোলটি করেন মেসি।

বিরতির পর খেলার ৬৩তম মিনিটে মার্টিনেজের গোলে স্কোরলাইন ৩-০ করে ফেলে আর্জেন্টিনা। সতীর্থের পাস ধরে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন ইন্টার মিলান তারকা। দশ মিনিট পর গোলমুখ থেকে দারুণ ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করে স্কোরলাইন ৪-০ করে ফেলেন মার্টিনেজ।

ম্যাচের ৮১তম মিনিটে গোল উৎসবে যোগ দেন পেরেরা। আর যোগ করা সময়ে নিকোলাস ওটামেন্ডির হাতে বল লাগলে রেফারি নিকারাগুয়ার পক্ষে পেনাল্টির বাঁশি বাজান। স্পটকিক থেকে ব্যবধান কমিয়ে আনেন হুয়ান বেরেরা।

কোপা আমেরিকার এবারের আসরে মেসিদের প্রথম ম্যাচে আগামী ১৫ জুন, কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। একদিন পর সহ-আয়োজক কোস্টারিকার বিপক্ষে কনক্যাকাফ গোল্ডকাপের উদ্বোধনী ম্যাচে লড়বে নিকারাগুয়া।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোপা আমেরিকা-২০১৯মেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

কারেনের সেঞ্চুরিতে চ্যালেঞ্জিং সংগ্রহ জিম্বাবুয়ের

জুলাই ৯, ২০২৬
ছবি: বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা ২০২৬ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রথম প্রধানমন্ত্রীর ছবি ছাড়া আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠান

জুলাই ৯, ২০২৬

তুরস্কের সহায়তায় বগুড়ায় হবে ড্রোন কারখানা: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

জুলাই ৯, ২০২৬

ফ্রান্স ম্যাচে থাকছেন না আসরে মরক্কোর সর্বোচ্চ গোলতাদা

জুলাই ৯, ২০২৬

৭৮ তম এমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেলেন যারা

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT