চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেলায় যাইরে…

হাবিবা নাজনীন মিথিলাহাবিবা নাজনীন মিথিলা
১০:১২ পূর্বাহ্ণ ১৪, এপ্রিল ২০১৭
বিনোদন
A A

বৈশাখ মানেই মনে ভেসে ওঠে বৈশাখী মেলার কথা। গ্রামে-গঞ্জে ও আজকাল শহরেও বৈশাখী মেলার আয়োজন চলে পুরো দমে। বৈশাখের সাথে যেমন বৈশাখী মেলার যোগ আছে, তেমনি মেলার সাথে ‘মেলায় যাইরে…’ গানেরও একটা বড় যোগসূত্র আছে। এই গান আমাদের স্মরণ করিয়ে দেয় শৈশব, কৈশোর আর তারুণ্যকে। ১৯৯০ সাল থেকে আজ পর্যন্ত এই গানের জনপ্রিয়তা এতটুকুও কমেনি। এই গান রচনার প্রেক্ষাপট এবং নানাদিক নিয়ে কথা বলেছি এই গানের শিল্পী মাকসুদের সাথে।

আপনার গাওয়া জনপ্রিয় গান ‘মেলায় যাইরে…’ নিয়ে কিছু বলেন।
‘মেলা’ শব্দটির সাথে বাঙালি সংস্কৃতির একটা বড় যোগসূত্র আছে। আর বাঙালি সংস্কৃতির কথা মাথায় রেখে এই গানটি লিখেছি। আমি চেয়েছি এমন একটা গান লিখব, যা সব বয়সী, সকল বাঙ্গালির মনকে ছুঁয়ে যায়। পেরেছিও অনেকখানি।

এই গানটা তো একটা অনানুষ্ঠানিক ‍থিম সং হয়ে দাঁড়িয়েছে। 
নিজের গাওয়া গান যখন এতটা জনপ্রিয় হয়, তখন অবশ্যই ভালো লাগে। আর জনপ্রিয়তা যখন দুই যুগেরও বেশি সময় ধরে চলতে থাকে, তখন ভালোলাগা আরও বেড়ে যায়।

গানটা যখন লেখেন তখন এমনটা হবে ভেবেছিলেন?
প্রত্যাশার চেয়ে অনেক বেশি সাড়া পেয়েছি আমি। ভাবিনি গানটা এত জনপ্রিয় হবে।

গানটা লিখেছেন কবে?
গানটা লিখেছি অনেক সময় নিয়ে। লেখা শুরু করি ১৯৮৮ সাল থেকে। বিভিন্ন সময়ে বিভিন্ন অংশ সংযোজন করেছি। আর গানটা গেয়েছি ১৯৯০ সালে।

গানটির ২৫ বছর পূর্তি উপলক্ষে ফিডব্যাক ব্যান্ডের সবাই এক হয়েছিলেন। এ বছর তেমন কোনো সম্ভাবনা আছে কিনা?
গত বছর আমরা সবাই এক হলেও, আসলে এ বছর তেমন কোনো সম্ভাবনা নেই।

Reneta

গত বছর তো ‘মেলা’ গানে নতুন করে মিউজিক সংযোজন করেছিলেন। এ বছর তেমন কোনো সম্ভাবনা আছে?
না। এ বছর এই গানে কোন নতুনত্ব থাকছে না।

কিছুদিন আগে গানটির সত্ত্ব নিয়ে যে ঝামেলা হয়েছিল,  সে ব্যাপারে কিছু বলবেন?
হ্যাঁ, গানটির সত্ত্ব নিয়ে ঝামেলা হয়েছিল। তবে এখন আমরা এ ব্যাপারে পুরোপুরি নয়, কিছুটা ঝামেলা মুক্ত হয়েছি।

এবার পহেলা বৈশাখে গানটি কোথাও গাইবেন?
গাইব। সকালে কলাবাগানে কনসার্ট আছে, সেখানে গাইব।

এবার বৈশাখে আপনার নতুন কোন গান আসছে?
এবার বৈশাখে আমার নতুন কোনো গান আসছে না। মেলা গানটা গাইব, তারই রিহার্সাল নিয়ে ব্যস্ত আছি।

আপনাকে ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ এবং বৈশাখের শুভেচ্ছা।

মাকসুদের গাওয়া ফিডব্যাকের গান ‘মেলায় যাইরে…’ :

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: মাকসুদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আবার বাড়ল ফার্নেস অয়েলের দাম, বাড়বে বিদ্যুৎ উৎপাদন খরচ

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে মেডিকেল শিক্ষার্থীকে গুলি, প্রভাষকের ২১ বছরের কারাদণ্ড

মে ১৮, ২০২৬
চট্টগ্রামে উত্তেজনা: নিষেধাজ্ঞার মধ্যে গ্রাফিতি আঁকার চেষ্টা | JulyGraffiti

চট্টগ্রামে উত্তেজনা: নিষেধাজ্ঞার মধ্যে গ্রাফিতি আঁকার চেষ্টা

মে ১৮, ২০২৬

ইরানের তেল খাতের নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করল যুক্তরাষ্ট্র

মে ১৮, ২০২৬

ইসলামী আন্দোলনকে জামায়াত ‘উগ্রবাদী’ বলায় সমঝোতা ভেঙে যায়: চরমোনাই পীর

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT