চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেরে সেঞ্চুরি ল্যাথামের, উইকেটের জন্য লড়ছে টাইগাররা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১৬ পূর্বাহ্ণ ০৯, জানুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

সেটি ছিল ইনিংসের নবম ওভার, ইবাদতের প্রথম। বাংলাদেশের আবেদনে আম্পায়ার এলবিডব্লিউর সাড়া দেয়ার পর রিভিউ নিয়ে দুবার ‘বেঁচে’ যান টম ল্যাথাম। নিউজিল্যান্ড অধিনায়ক পরে পাল্টা আক্রমণ শানিয়ে ওয়ানডে ঢংয়ে তুলে নিয়েছেন সেঞ্চুরি।

হ্যাগলি ওভালে লাঞ্চ বিরতির আগেই ফিফটি তুলে নেন ল্যাথাম, সফরকারীরা কাটায় উইকেটশূন্য সকাল। দ্বিতীয় সেশনেও আক্রমণাত্মক মেজাজ ধরে রাখেন কিউই দলনেতা। ১৩৩ বলে তুলে নেন ক্যারিয়ারের ১২তম টেস্ট শতক, যাতে সঙ্গী ১৭ চার।

রোববার সিরিজের দ্বিতীয় টেস্টে টসে হেরে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৫ ওভারে ১ উইকেটে ১৬৯ রান তুলেছে। ল্যাথাম ১০০ ও ডেভন কনওয়ে ১২ রানে ব্যাট করছেন।

ল্যাথামের সাথে ওপেনিংয়ে ১৫৪ রানের জুটি দিয়ে উইল ইয়াং ফিরে গেছেন ৫৪ করে। শরিফুলের বলে অভিষিক্ত নাঈমের তালুবন্দি হন তিনি।

সকালে নিজের প্রথম ওভারেই ল্যাথামকে দুবার আউটের মুখে ঠেলে দেন গত ম্যাচে জয়ের নায়ক ইবাদত। আম্পায়ারের দুবার আঙুল তুলে দেয়া দুটি রিভিউয়ে পার করে নেন ল্যাথাম। ওভারের দ্বিতীয় বলে লেগ বিফোরের আবেদনে সাড়া দেন আম্পায়ার, ল্যাথাম রিভিউ নিলে টিভি আম্পায়ার নটআউট বলে দেন। বল লেগ স্টাম্পের বাইরে দিয়ে বেরিয়ে যাচ্ছিল।

একই ওভারের পঞ্চম বলে ইবাদতের এলবিডব্লিউর জোরাল আবেদনে ফের সাড়া দেন আম্পায়ার। ফের রিভিউ নেন ল্যাথাম। ফের বেঁচে যান। টিভি রিপ্লেতে দেখা যায় বল স্টাম্পের সামান্য উপর দিয়ে বেরিয়ে যাচ্ছিল। এরপর থেকেই বাড়তে থাকে স্বাগতিকদের রানের গতি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টসল্যাথাম
শেয়ারTweetPin

সর্বশেষ

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

জুলাই ৩, ২০২৬

ভোটগ্রহণ শেষ, এখন অপেক্ষা ফলাফলের

জুলাই ৩, ২০২৬

প্রতিদিন মেসিকে ‘উপভোগ’ করুন

জুলাই ৩, ২০২৬

পর্তুগালে আগুন-বাতাসের তাণ্ডব: নিয়ন্ত্রণে লড়ছেন ১২০০-এর বেশি দমকলকর্মী

জুলাই ৩, ২০২৬

রাউন্ড ষোলোতে মূল নাটকীয়তা অপেক্ষা করছে: স্বপন কুমার

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT