চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেধাবীরা সাংবাদিকতায় আসে না

সাঈফ ইবনে রফিক সাঈফ ইবনে রফিক
১২:২৩ পূর্বাহ্ণ ২৭, ডিসেম্বর ২০১৫
মতামত
A A

১. সামনে ক্যামেরা অথবা দর্শক। হাসিমুখে স্টেজভীতি কাটিয়ে অনর্গল কথা বলে যাওয়ার যোগ্যতা অনেকেরই আছে। উপস্থিত বক্তৃতায় চমকে দেয়ার মতো অনেক ক্যাডেটকেই পেয়েছি লাইফে। তবে তারা কেউ ক্যামেরার সামনে লাইভ দিতে আগ্রহী নয়। কারণ এর চেয়ে ব্যাংকের ক্যাশে বসে অন্যের টাকা গোনাটাকেই এরা অনেক সিকিউরড জব মনে করে।

২. ইতিহাস এমন কোনও সাক্ষ্য দেয় না যে, সাংবাদিকতা একটি লোভনীয় পেশা। শিক্ষকতার মতো মহৎ পেশা হিসেবে অবশ্য এর যে গ্রহণযোগ্যতা, সেটাও অতীত। ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিংয়ে অহমে যেভাবে ভাগ বসিয়েছে বিবিএ-এমবিএ, জার্নালিজমের ক্ষেত্রে তেমনটা হয়নি। মিডিয়ার চমকও আসলে একটা মিডলক্লাস সেনসেশন। দর্শকের বাসায় আশিটা টিভি চ্যানেল, এর মধ্যে একটায় এক মেধাবী রিপোর্টার পিটিসি দিচ্ছে– আগাম সংবাদ ছাড়া তা পরিবারের লোকজনও মিস করবে।

৩. ফুলে মধু না থাকলে মৌমাছি আসে না।

৪. লবঙ্গ-দারচিনিতে যেমন বদলে যায় চায়ের স্বাদ; টিভি মিডিয়ার ফিল্মি গ্লামারে তেমন বদলে যায় জার্নালিজমও।

৫. আবেগ একটা ফ্যাক্টর। সাংবাদিকতা একটি আবেগ নিরপেক্ষ পেশা, তবে দীর্ঘদিন পেশাটা জড়িয়ে থাকতে আবেগ আবশ্যক।

৬. মিনারেল ওয়াটারের প্লাস্টিক বোতল সামনে রেখেই চলছে বিশ্ব পানি দিবসের সেমিনার। কাভার করতে গিয়ে রিপোর্টার নিজের ইনসার্টটাকেই সবচেয়ে গুরুত্ব দিচ্ছে। এক আশ্চর্য হীনমন্যতার কারণে আমিত্ব থেকে বেরিয়ে আসতে পারছে না।

Reneta

৭. নব্বই দশকেই মিডিয়া জার্নালিস্টদের হাতছাড়া হতে থাকে, ক্যাপিটালিস্টদের তালুবন্দি হয়ে পড়ে। যখন সংবাদপত্র মালিকই সম্পাদক বনে যান, তখন পেশাদার সাংবাদিকতা ক্ষতিগ্রস্ত হবে, এটাই স্বাভাবিক। আরেকটা কথা না বললেই নয়, প্রতিষ্ঠানবিরোধিতার কনসেপ্ট থেকে অনেক মেধাবী কবি-সাহিত্যিকও সাংবাদিকতাকে এড়িয়ে চলেন।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সাঈফ ইবনে রফিকসাংবাদিকতা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘আর্জেন্টিনা এমন কৌশল ব্যবহার করে, যা ফুটবলে চলতে দেয়া উচিত নয়’

জুলাই ১৮, ২০২৬

২ বছরেও মেলেনি পরামর্শক, অনিশ্চয়তায় স্যুয়ারেজ প্রকল্প

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

একজন শিক্ষক আমাকে নাম দিয়েছেন ‘পরীক্ষা মিলন’: শিক্ষামন্ত্রী

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬

হাসপাতালে অবহেলায় বিপন্ন পাকিস্তানের শিশুদের জীবন

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT