চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেঘে ঢাকা তারা

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
৯:০০ পূর্বাহ্ণ ২৫, আগস্ট ২০১৫
স্পোর্টস
A A

একদিকে পি সারা ওভাল অন্য দিকে অ্যাডিলেড ওভাল ক্রিকেট বিশ্বে তখন সাঙ্গাকার-মাইকেল ক্লার্কের মতো মহারথীদের বিদায়ে ব্যস্ত। ঠিক সেই সময়ে অনেকটা অন্তরালেই ক্রিকেটকে বিদায় বললেন অজি ওপেনার ক্রিস রজার্স।

ক্রিকেটের এই দুই মহারথীর বিদায়ে ঢাকা পড়ে গেলো ত্রিশ পেরিয়ে ক্যারিয়ার শুরু করা বাহাতি ওপেনারের কীর্তি। ৬ আগস্ট অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্টে। প্রথম ইনিংসের তৃতীয় বলে স্টুয়ার্ট ব্রডের বলে বোল্ড হয়ে প্যাভিলয়নে পথ ধরতেই অনন্য এক অর্জন নিমেষেই সরে গেলো রজার্সের সামনে থেকে।

এই ম্যাচে শূন্য রানে আউট না হলে ২০ টেস্টের বেশি খেলা প্রথম ব্যাটসম্যান হিসেবে কোনো শূন্য রান ছাড়াই ক্যারিয়ার শেষ করতেন তিনি।

পড়ন্ত বেলায় ক্যারিয়ার শুরু করলেও প্রাপ্তিটা মোটেও কম নয় অজি এ ওপেনারের। ওভাল টেস্ট খেলেই অবসরে যাওয়া ওপেনার পেরিয়েছেন ২ হাজার রানের মাইলফলক, ক্যারিয়ারে তার সংগ্রহ এখন ২৫ টেস্ট খেলে ২০১৫ রান।

৩০ পেরিয়ে অভিষেকের পর ওপেনার হিসেবে সবচেয়ে বেশি রান ৩৭ বছর বয়সী এই ব্যাটসম্যানেরই। ১২৩১ রান নিয়ে ইংল্যান্ডের ব্রায়ান লাকহার্স্ট আছেন এরপরই।

তবে এই বয়সে অভিষেক হওয়া সব ব্যাটসম্যানদের মধ্যে রানের দিক দিয়ে ষষ্ঠ রজার্স। রজার্সের সাবেক সতীর্থ মাইক হাসি ৭৯ ম্যাচের ১৩৭ ইনিংসে করেছেন ৬২৩৫ রান।

Reneta

দুইয়েও রয়েছেন রজার্স সতীর্থ-ব্র্যাড হাডিন, তার সংগ্রহ ৩২৬৬ রান। তিন থেকে পাঁচে ওয়েস্ট ইন্ডিজের রিডলি জ্যাকবস (২৫৭৭), ইংল্যান্ডের বাসিল ডি’অলিভিয়েরা (২৪৮৪) ও ভারতের বিজয় হাজারে ২১৯২।

টেস্টে টানা সাতটি পঞ্চাশোর্ধ ইনিংস খেলার কীর্তিও এই অসি ব্যাটসম্যানের। রজার্সের আগে আরো চারজন এই কীর্তি গড়েছেন। তারা হলেন- ওয়েস্ট ইন্ডিজের স্যার এভারটন উইকস, জিম্বাবুয়ের অ্যান্ডি ফ্লাওয়ার, ওয়েস্ট ইন্ডিজের শিবনারায়ণ চন্দরপল ও শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা।

তবে পাঁচজনের মধ্যে ওপেনার ব্যাটসম্যান হিসেবে একমাত্র রজার্সই এই কীর্তি গড়লেন। এমনকি রজার্স একমাত্র ব্যাটসম্যান, যিনি টানা সাতটি পঞ্চাশোর্ধ্ব ইনিংসের একটিতেও সেঞ্চুরিতে রূপান্তর করতে পারেননি! দুবার ৯৫ রানে থেমেছে তার ইনিংস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াঅ্যাশেজ
শেয়ারTweetPin

সর্বশেষ

সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি হবে জুলাই স্মৃতি জাদুঘর: প্রধানমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬
ছবি: প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস (সংগৃহীত)।

জুলাই গণঅভ্যুত্থান জাতির ঐক্যের শক্তির প্রতীক: ড. ইউনূস

আগস্ট ৫, ২০২৬

ওয়ারিকানে বিধ্বস্ত পাকিস্তান, সাজিদ-উসমানে ধুঁকছে ওয়েস্ট ইন্ডিজ

আগস্ট ৫, ২০২৬

জুলাইয়ের চেতনায় ঢাকায় দুই মেগা কনসার্ট

আগস্ট ৫, ২০২৬

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ৫৯৩ বিলিয়ন ডলার

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT