চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মে মাসে বেড়েছে রেমিট্যান্স

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৬ অপরাহ্ণ ০৩, জুন ২০১৮
অর্থনীতি
A A

কয়েক মাস ধরেই ব্যাংকিং চ্যানেলে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বাড়ছে। তবে ঈদকে ঘিরে চলতি বছরের অন্যান্য মাসের তুলনায় মে মাসে রেমিট্যান্স এসেছে তুলনামূলক বেশি। এই সময়ে প্রবাসীরা ১৪৮ কোটি ২৮ লাখ ডলারেরও বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, এপ্রিলে রেমিট্যান্স এসেছিল ১৩২ কোটি ৭১ লাখ ডলার। সেই হিসেবে মে মাসে প্রায় ১৬ কোটি ডলার বেশি রেমিট্যান্স বেশি এসেছে। এছাড়া গত বছরের একই সময়ের তুলনায় বেশি প্রায় ২১ কোটি ডলার। ২০১৭ সালের মে মাসে রেমিট্যান্স এসেছিল ১২৬ কোটি ৭৬ লাখ ডলার। যা গত ৪ বছরের মধ্যে সর্বোচ্চ এবং এ যাবৎকালের দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স।

২০১৭ সালের এপ্রিলে রেমিটেন্স এসেছিল ১০৯ কোটি ২৬ লাখ ডলার। মার্চে এসেছিল ১২৯ কোটি ৯৭ লাখ ডলার বেশি। আর ফেব্রুয়ারিতে প্রবাসীরা পাঠিয়েছেন ১১৪ কোটি ৯০ লাখ ডলার।

অর্থাৎ ২০১৭-১৮ অর্থবছরের ১১ মাসে (জুলাই-মে) প্রবাসীরা পাঠিয়েছেন এক হাজার ৩৫৭ কোটি ৭৫ লাখ ডলার। যা গত অর্থবছরের পুরো সময়ের চেয়েও ৮১ কোটি ডলার বেশি।

গত ২০১৬-১৭ অর্থবছরে আগের বছরের (২০১৫-১৬) চেয়ে ১৪ দশমিক ৪৮ শতাংশ কম রেমিট্যান্স আসে। ২০১৭ সালের সেপ্টেম্বরে রেমিট্যান্স এসেছিল মাত্র ৮৫ কোটি ৬৮ লাখ ডলার। রেমিট্যান্স প্রবাহের মাস হিসেবে গত ৬ বছরের মধ্যে এটিই ছিল সর্বনিম্ন। শুধু সেপ্টেম্বরই নয়, বেশ কিছুদিন ধরে বাংলাদেশের বাংলাদেশের জিডিপিতে ১২ শতাংশ অবদান রাখা এই রেমিট্যান্স কমে যাওয়ায় উদ্বিগ্ন ছিল বাংলাদেশ ব্যাংক। পরে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স বাড়াতে হুন্ডি প্রতিরোধ, মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনের পরিমাণ কমিয়ে দেয়াসহ নানা উদ্যোগ নেওয়া হয়।

Reneta

এ কারণে ২০১৭ সালের অক্টোবর থেকে বাড়তে থাকে প্রবাসীদের পাঠানো এই অর্থের পরিমাণ। অক্টোবরে ১১৫ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। যা গত সেপ্টেম্বরের চেয়ে ৩০ কোটি ৩০ লাখ ডলার বেশি।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, ২০১৭-১৮ অর্থবছরের জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ১১৫ কোটি ৫৫ লাখ ডলার। আগস্টে এসেছে ১৪১ কোটি ৮৬ লাখ ডলার। সেপ্টেম্বরে ৮৫ কোটি ৬৮ লাখ ডলার, অক্টোবরে ১১৫ কোটি ৯০ লাখ ডলার ও নভেম্বর মাসে ১২১ কোটি ৪৭ লাখ ডলার এসেছে।

গত মে মাসে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৩৫ কোটি ৯৬ লাখ ডলার। বিশেষায়িত দু’টি ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ১ কোটি ২২ লাখ ডলার এসেছে। এছাড়া বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১০৯ কোটি ৭৫ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ১ কোটি ৩৪ লাখ ডলার এসেছে।

বরাবরের মত এবারও বেসরকারি ইসলামী ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স বেশি এসছে। এই ব্যাংকের মাধ্যমে এসেছে ২৮ কোটি ৪২ লাখ মার্কিন ডলার। অগ্রণী ব্যাংকের মাধ্যমে ১৪ কোটি ৩২ লাখ ডলার, সোনালী ব্যাংকের মাধ্যমে ১১ কোটি ডলার ও জনতা ব্যাংকের মাধ্যমে ৮ কোটি ৬৭ ডলার এসেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে, ২০১৬-১৭ অর্থবছরে প্রবাসীরা একহাজার ২৭৬ কোটি ৯৪ লাখ ডলার সমপরিমাণ মূল্যের রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন। যা এর আগের ২০১৫-১৬ অর্থবছরে ছিল একহাজার ৪৯২ কোটি ৬২ লাখ ডলার। সে হিসাবে গত অর্থবছরে রেমিট্যান্স কমেছে ২১৬ কোটি ১৭ কোটি ডলার বা ১৪ দশমিক ৪৭ শতাংশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসলামী ব্যাংকবাংলাদেশ ব্যাংকরেমিট্যান্সলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মাস্তুল’ ছবির দৃশ্যে ফজলুর রহমান বাবু

বড় পর্দায় ‘মাস্তুল’, প্রতিদিন ১৩টি শো!

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপে আলো ছড়ানো তরুণদের গল্প, মেসির পাশাপাশি নজর কাড়ছেন ইয়ামাল বেলিংহামরা

জুলাই ১৭, ২০২৬

বন্যার পানি নামতেই হবিগঞ্জে ফসল, মাছ ও প্রাণিসম্পদে ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট

জুলাই ১৭, ২০২৬

অসময়ে ফলছে ব্ল্যাক কুইন তরমুজ, বদলাচ্ছে কৃষকের ভাগ্য

জুলাই ১৭, ২০২৬

গ্রেপ্তারও হয়েছিলেন ভিনচিচ, কী আছে আর্জেন্টিনা-স্পেন ফাইনালের রেফারির অন্ধকার অতীতে

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT