চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মৃত্যুফাঁদের নাম ঢাকা-আরিচা মহাসড়ক, ৩ বছরে নিহত ৪ শতাধিক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৯ অপরাহ্ণ ৩০, এপ্রিল ২০১৭
জনপদ, ঢাকা
A A

মৃত্যুফাঁদে পরিণত হয়েছে ঢাকা-আরিচা মহাসড়ক। দুর্ঘটনায় গত তিন বছরে মারা গেছেন ৪ শতাধিক মানুষ। দুর্ঘটনা নিরসনে ‘ব্ল্যাক স্পট’ চিহিৃত করাসহ নানান উদ্যোগেও কোন সমাধান হয়নি।

দক্ষিণাঞ্চল ও উত্তরবঙ্গের ২০ জেলার কয়েক লাখ মানুষের চলাচলের অন্যতম মাধ্যম ঢাকা আরিচা মহাসড়ক। যোগাযোগের খুবই গুরুত্বপূর্ণ মাধ্যম হওয়ার পরেও সংশিষ্ট কর্তৃপক্ষের নজরদারি ও অবহেলার কারণে এ মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধ করা যাচ্ছে না।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের গবেষণা অনুযায়ী ২০১৪ সালে এই মহাসড়কে দুর্ঘটনায় মারা যান ১১৫ জন। এর বিপরীতে মামলা হয়েছে ১১৮টি। ২০১৫ তে নিহত হন ১২৪ জন। মামলা হয়েছে ১২৫টি। ২০১৬ তে নিহত হন ১২১জন মামলা হয়েছে ৮১টি। আর চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১০ জন।

সড়ক র্দুঘটনায় আহত হয়ে সাভারের সিআরপিসহ দেশের বিভিন্ন হাসপাতালে বছরের পর বছর ধরে পড়ে আছেন অনেকেই। ৭৮ কিলোমিটার দীর্ঘ ঢাকা আরিচা মহাসড়ক পার হতে ঢাকা ও মানিকগঞ্জ দুইটি জেলার মোট ৭টি থানার অধীনে অর্ন্তভুক্ত। আছে তিনটি হাইওয়ে থানাও। সমস্যা সমাধনে কাজ করার কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

২০১১ সালে সাংবাদিক মিশুক মুনির ও চিত্র পরিচালক তারেক মাসুদের মৃত্যুর পর কিছুটা সচেতনতা বাড়লেও এখন আবারো আগের অবস্থা তৈরি হয়েছে। দক্ষ জনবল বৃদ্ধি ও আইনের কার্যকর ব্যবহার না হলে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ অসম্ভব বলে মনে করেছেন বিশেষজ্ঞরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা-আরিচা মহাসড়কসড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

অপহরণের ৯দিন পর খাল থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

জুন ১৩, ২০২৬

আগামী কয়েক দিনের মধ্যেই হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি: আরাঘচি

জুন ১৩, ২০২৬

বাজেটকে ঘিরে বিরোধী দল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

জুন ১৩, ২০২৬

রাজনৈতিক ব্যঙ্গে আলোচনায় এই সিনেমা

জুন ১৩, ২০২৬

গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT