চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুস্তাফিজের আইপিএল অভিষেক আগামীকাল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৭ অপরাহ্ণ ১১, এপ্রিল ২০১৬
স্পোর্টস
A A

টাইগারদের পেস বোলিং আক্রমণের প্রধান অস্ত্র মুস্তাফিজুর রহমানের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অভিষেক হতে যাচ্ছে অাগামীকাল মঙ্গলবার। দুর্দান্ত গতি, কাটার, অফকাটার, স্লোয়ারসহ বৈচিত্র্যময় বোলিংয়ের মিশেলে বিস্ময়রূপে আবির্ভূত হওয়া মুস্তাফিজের সানরাইজার্স হায়দ্রাবাদ কাল মুখোমুখি হবে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর।

মঙ্গলবার রাত ৮টায় অনুষ্ঠিতব্য ম্যাচটি খেলতে গতকালই বেঙ্গালুরু যায় কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানসহ সানরাইজার্স হায়দ্রাবাদ টিম। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করা ছবিতে দেখা যায় মুস্তাফিজ টিমমেট নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্টের সঙ্গে হোটেলে প্রবেশ করছেন।

এর আগে বেঙ্গালুরুর উদ্দেশ্যে ফ্লাইটেও সানরাইজার্সের সতীর্থরা মুস্তাফিজের সঙ্গে ফটো শুটে অংশ নেন। মুস্তাফিজকে দেখেই বোঝা যাচ্ছে খুব আয়েশি ভাবেই খোশ মেজাজে রয়েছেন তিনি।

আইপিএলের হায়দ্রাবাদ দলে বেশ কয়েকদিন অনুশীলনও করেছে মুস্তাফিজ।

গত মঙ্গলবার ৫ মে আইপিএলে যোগ দিতে ভারত যান মুস্তাফিজুর রহমান। গত বছর জুনে ওয়ানডে অভিষেকেই ভারতীয় ব্যাটসম্যানদের ঘোল খাওয়ানোর পরই মুস্তাফিজের দিকে নজর পড়েছিল ভিভিএস লক্ষণের।

Reneta

সাবেক ভারতীয় ব্যাটসম্যান এখন আইপিএল দল সানরাইজার্স হায়দ্রাবাদের মেন্টর। তখন থেকেই নিজ দলে মুস্তাফিজকে ভেড়ানোর লক্ষ্য ছিল তার।

গত ৬ ফেব্রুয়ারি আইপিএলের নিলামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত ১ কোটি ৪০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে পায় সানরাইজার্স।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএলমুস্তাফিজুর রহমান
শেয়ারTweetPin

সর্বশেষ

জন্মদিনে প্রিয়জনের শুভেচ্ছায় আবেগাপ্লুত পূর্ণিমা

জুলাই ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি

কানাডার বন্যাকবলিতদের জন্য ৫০০ ডলার অগ্রিম সহায়তা ঘোষণা

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

পাঁচ জেলার নদীর পানি বিপদসীমার ওপরে, নতুন এলাকায় বন্যার শঙ্কা

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের প্রথম জানাজা অনুষ্ঠিত

জুলাই ১২, ২০২৬

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ: বৃত্তি পেল ৭৯ হাজারের বেশি শিক্ষার্থী

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT