চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুশফিকের গ্লাভস কেড়ে নেয়া হচ্ছে না

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩৮ পূর্বাহ্ন ২২, মে ২০২১
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

সময়ের সেরাদের একজন ভাবা হয় এমন উইকেটরক্ষক নুরুল হাসান সোহান দলেই সুযোগ পান না। কিন্তু সময়ের অন্যতম সেরা কিপার লিটন দাস তো একাদশে নিয়মিত। তারও ওয়ানডেতে উইকেটের পেছনে দাঁড়ানো হয় না। কারণ, অভিজ্ঞ মুশফিকুর রহিম গ্লাভস হাতছাড়া করবেন না। সতীর্থের এমন নাছোড় মনোভাবে অবশ্য অখুশি নন তামিম ইকবাল।

বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক জানালেন, ‘ওর(মুশফিক) কিপিং নিয়ে আমি খুবই খুশি।’

শ্রীলঙ্কার বিপক্ষে রোববার মাঠে গড়াতে যাওয়া তিন ওয়ানডের সিরিজ সামনে রেখে শুক্রবার ভার্চুয়াল মাধ্যমে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তামিম। টাইগারদের ওয়ানডে অধিনায়ককে সেখানে নানান প্রশ্নের মধ্যে পড়তে হয় উইকেটের পেছনে মুশফিকের আঁকড়ে থাকা নিয়েও।

মুশফিক দেশের অন্যতম সেরা ও ধারাবাহিক ব্যাটসম্যান। সিনিয়রদের একজন। গ্লাভস হাতে তার অবদানও উড়িয়ে দেয়ার মতো নয়। তিনি কিছু দৃষ্টিকটু ভুল তার দ্বারা হরহামেশাই হয়ে যাচ্ছে। যা দলকে বেশ ভোগাচ্ছেও!

তাই প্রশ্ন উঠে গেছে এখন যখন লিটনের মতো তরুণ রক্ত উইকেটের পেছনে রিফ্লেক্স দিতে প্রস্তুত, তখন মুশফিকের গ্লাভস আঁকড়ে থাকার জিদ দলের জন্য, টিম ম্যানেজমেন্টের জন্য চাপের কিনা।

দলনেতা তামিম অবশ্য অন্যভাবেই দেখছেন বিষয়টিকে, ‘ওর কিপিং নিয়ে আমি খুবই খুশি। ক্যাচ মিস বা সুযোগ মিস এগুলো খেলার অংশ, সত্যি কথা বলতে আমি জানি সে কতটা কঠোর পরিশ্রম করে। আর আমাদের টিম ম্যানেজমেন্ট বা সবার একটা মুহূর্তের জন্যও মনে হয় না যে মুশফিক কিপিং করবে না।’

Reneta

‘সে অবশ্যই শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে শুধু না, পুরো সিরিজেই কিপিং করবে। ক্যাচ মিসের কথা বলছেন, কিন্তু সে কিছু দুর্দান্ত কাজও করেছে। ১৩-১৪ বছর ধরে একজন কিপার ক্যাচ ফেলতে পারে আবার এই সময়ে সে কিছু অবিশ্বাস্য ক্যাচও ধরেছে। আমার মুশফিকের উপর পূর্ণ আস্থা আছে এবং সে কিপিং করবে।’

Jui  Banner Campaign
ট্যাগ: তামিমবাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডেমুশফিকমোস্তাফিজমোস্তাফিজলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রচলিত রাজনীতির বাইরে তারেক রহমানের এক ভিন্ন সন্ধ্যা

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে সুপার এইটে ভারত

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

মাথায় টিউমার, জরুরি অস্ত্রোপচার- কেমন আছেন তানিয়া বৃষ্টি?

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

মিথ্যা মামলা প্রত্যাহারের আশ্বাস!

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

নির্বাচনের পর শেয়ারবাজারে বড় উত্থান

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT