চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মুভি মোগল’ জাহাঙ্গীর খান মারা গেছেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৮ অপরাহ্ণ ১৫, ফেব্রুয়ারি ২০২০
বিনোদন
A A

মারা গেছেন বাংলা চলচ্চিত্রের সোনালী সময়ের রূপকার, কিংবদন্তী প্রযোজক এ কে এম জাহাঙ্গীর খান। শনিবার দুপুর পৌনে ১২টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইলাইহি রাজিউন…)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিরো ৮২ বছর।

সবার কাছে ‘মুভি মোগল’ হিসেবেই পরিচিত ছিলেন প্রযোজক। শনিবার দুপুরে প্রযোজক কিবরিয়া লিপু মুভি মোগলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন এ কে এম জাহাঙ্গীর খান। মৃত্যুর আগে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

দীর্ঘ পাঁচ দশক চলচ্চিত্র ব্যবসার সঙ্গে যুক্ত থেকে বিনোদনের নানামাত্রিক বৈশিষ্ট্যের ছবি উপহার দিয়েছেন তিনি। পোশাকি, ফ্যান্টাসি, ফোক ও সাহিত্যের চলচ্চিত্রায়ণ করেছেন। তাঁর অধিকাংশ ছবির প্রাণ গল্প, গান ও সংলাপ।

১৯৭৮ সালে ‘চিত্রালী’ সম্পাদক প্রয়াত আহমদ জামান চৌধুরী তাকে ‘মুভি মোগল’ খেতাব দেন। তখন থেকেই তিনি এ নামেই পরিচিত হয়ে আসছেন। তার প্রযোজিত ছবিগেুলোর মধ্যে নয়নমণি, তুফান, বাদল, কুদরত, রাজসিংহাসন, রাজকন্যা, সওদাগর, সীমানা পেরিয়ে, সূর্যকন্যা, মা, শুভদা, চন্দ্রনাথ, রঙিন রূপবান, রঙিন কাঞ্চনমালা, আলীবাবা চল্লিশ চোর, প্রেম দিওয়ানা, বাবার আদেশ এবং রঙিন নয়নমণির বিশেষভাবে উল্লেখযোগ্য।

নিজের প্রযোজনা সংস্থা আলমগীর পিকচার্সের ব্যানারে নির্মিত ৪৩টি সিনেমার প্রিন্ট, পোস্টার, ফটোসেট, অ্যালবাম বাংলাদেশ ফিল্ম আর্কাইভকে প্রদান করেন এ কে এম জাহাঙ্গীর খান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুদরতচন্দ্রনাথতুফানবাদলমামুভি মোগলরঙিন রূপবানরাজকন্যালিড বিনোদনশুভদাসওদাগরসীমানা পেরিয়ে
শেয়ারTweetPin

সর্বশেষ

আবারও ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমেছে স্বর্ণের দাম

জুন ২০, ২০২৬

দ্রুততম গোলের রেকর্ড, তুরস্ককে হারিয়ে দিলো প্যারাগুয়ে

জুন ২০, ২০২৬

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় সুইজারল্যান্ডে উইটকফ, ভ্যান্সের সফর স্থগিত

জুন ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ায় প্রথমবার শনাক্ত এইচ৫এন১ বার্ড ফ্লু

জুন ২০, ২০২৬

মেসিকে ফাউল না দেয়ায় রেফারিং নিয়ে ফিফায় অভিযোগ আলজেরিয়ার

জুন ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT