চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুন্সীগঞ্জে সহিংস উগ্রবাদ প্রতিরোধে নাগরিক সংলাপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৭ অপরাহ্ণ ০৭, এপ্রিল ২০১৯
বিনোদন
A A

সহিংস উগ্রবাদ প্রতিরোধে তরুণদের সম্পৃক্তকরণ বিষয়ক নাগরিক সংলাপ এর অনুষ্ঠিত হয়েছে মুন্সীগঞ্জে। আজ শনিবার বেলা সাড়ে ১০টায় মুন্সীগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনের মহড়া কক্ষে এ অনুষ্ঠান হয়।

মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় নাগরিক সংলাপ অনুষ্ঠানের আয়োজন করে বাতিঘর সাংস্কৃতিক বিদ্যালয়। নাগরিক সংলাপ অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ শহর জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মোঃ শহীদুল্লাহ্, মুন্সীগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি অভিজিৎ দাস ববি, মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আর্শেদ উদ্দিন চৌধুরী, সমাজ অনুশীলন সদস্য শ. ম. কামাল হোসেন, পুরোহিত প্রশিক্ষক তপন কুমার চক্রবর্তী, সাংবাদিক সুমন ইসলাম, সাংবাদিক শেখ মোঃ শিমুল, নাট্য সংগঠক শিশির রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন জাকির, অবসর প্রাপ্ত সরকারী কর্মকতা নিত্যানন্দ মন্ডল, পুরহিত মথুরাপতি গোবিন্দ দাস, প্রভাষক মোঃ জুনায়েদ, কনসাল্টেন্ট ব্রিটিশ কাউন্সিল মোঃ সাইফুল ইসলাম প্রমুখ। মুন্সীগঞ্জের বিভিন্ন শ্রেণি পেশার অর্ধশতাধিক ব্যক্তি এই সংলাপে অংশ নেন।

নাগরিক সংলাপে মুন্সীগঞ্জ শহর জামে মসজিদের পেশ ইমাম মোঃ শহীদুল্লাহ্ বলেন, কোনো ধর্ম মানুষকে অমানুষ হতে শেখায় না। মানুষ তার পরিবেশ দ্বারা প্রভাবিত হয়। তিনি বলেন, তরুণদের ভেতর যেনো সহিংস উগ্রবাদ জন্ম না নেয় তার জন্য চলচ্চিত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সেজন্য চলচ্চিত্র নিয়ে যারা কাজ করেন তাদের সচেতন হতে হবে। চলচ্চিত্রে দুর্নীতি, অন্যায়ের বিরুদ্ধে ম্যাসেজ দিতে যেয়ে আইন নিজের হাতে তুলে নেয়া বা প্রতিশোধ নেয়ার শিক্ষা যেনো না দেয়া হয়। বরং সচেতনভাবে ম্যাসেজ দিতে হবে।

জেলা পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি অভিজিৎ দাস ববি বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে যারা দায়িত্ব পালন করেন সেই ইমাম এবং পুরহিতদের কথাকে সমাজের লোকেরা গুরুত্ব দিয়ে শোনে এবং মেনে চলে। তাই সহিংস উগ্রবাদ প্রতিরোধে তরুণদের মোটিভেশন দিতে তাদেরকে ভূমিকা রাখতে হবে।

সংলাপে বক্তারা বলেন, সহিংস উগ্রবাদ প্রতিরোধে তরুণ সমাজের দিকে পরিবারের মনোযোগী হতে হবে। সন্তানদের বন্ধু নির্বাচন, তারা কোথায় যায়, কী করে এসব বিষয়ে অভিভাবকদের তদারকি করতে হবে। বক্তারা বলেন, তরুণদেরকে সামাজিক-সাংস্কৃতিক সংগঠন করতে উদ্বুদ্ধ করতে হবে। নাটক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে তরুণদের সচেতন করতে হবে। তারা বলেন, এই সংলাপে যেসব আলোচনা হয়েছে সেসব বার্তা নিজের নিজের অবস্থান থেকে তরুণদের কাছে পৌঁছাতে হবে। তাহলেই সংলাপ সফল হবে।

নাগরিক সংলাপ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাতিঘর সাংস্কৃতিক বিদ্যালয়ের অধ্যক্ষ মেহেদী হাসান শোয়েব।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাগরিক সংলাপবাতিঘরলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

শেখ হাসিনার ভার্চুয়াল ভাষণ নিয়ে যা বলল ভারত

আগস্ট ৫, ২০২৬

ট্রাম্প কেন এখন সবচেয়ে কঠিন সংকটে?

আগস্ট ৫, ২০২৬

ক্যানসারে সহঅভিনেতার মৃত্যু, যা বললেন আমির খান

আগস্ট ৫, ২০২৬

রবীন্দ্রনাথের প্রয়াণ দিনে ‘শাস্তি’সহ যা থাকছে চ্যানেল আইতে

আগস্ট ৫, ২০২৬

কমল জ্বালানি তেলের দাম, চাঙা শেয়ারবাজার

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT