চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুন্সিগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫

মাহমুদ রাসেলমাহমুদ রাসেল
২:১২ অপরাহ্ণ ২৩, মে ২০২২
- সেমি লিড, জনপদ, মুন্সীগঞ্জ
A A

মুন্সিগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নে আওয়ামী লীগের দুইপক্ষের সংঘর্ষে গুলিবিনিময়, ককটেল বিস্ফোরণ ও ঘরবাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে ৫ জন গুলিবিদ্ধ সহ আহত হয়েছে ১৫ জন।

সোমবার ভোর ৬টার দিকে ইউনিয়নের মহেশপুর ও মাকহাটি এলাকায় এঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন, স্থানীয় হানিফ মোল্লা (৩৮), কামাল(২৮), সাজেদা (৭৫), সেরাজল বেপারী (৬৫), জামাল হোসেন(১৬)। তাদের মধ্যে সেরাজল, হানিফ ও কামালকে গুরুতর অবস্থায় মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়েছে।

এদিকে এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য নিয়ে মোল্লাকান্দি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রিপন পাটোয়ারীর ও সাবেক চেয়ারম্যান মোহসিনা হক কল্পনার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। রিপন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কল্পনা মহিলা বিষয়ক সম্পাদক। পূর্ব বিরোধের জেরে সোমবার ভোর থেকে ইউনিয়নের মহেশপুর এলাকায় কয়েকদফা সংঘর্ষে জড়ায় দুইপক্ষ। এসময় ককটেল বিস্ফোরণ ও গুলাগুলি ও ঘরবাড়ি ভাংচুরের ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয় ৫জন। আহত হয় আরও বেশ কয়েকজন। পরে গুলিবিদ্ধদের মুন্সিগঞ্জ জেনারেল হাসাপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে ঢাকায় রেফার্ড করে।অন্য আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে।

মুন্সিগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) রাজিব খান বলেন, আধিপত্য নিয়ে সংঘর্ষে জড়ায় দুইপক্ষ। খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে, এখন অবস্থা স্বাভাবিক রয়েছে। বিশৃঙ্খলা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Reneta

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামীলীগককটেল বিস্ফোরণগুলিবিদ্ধদুইপক্ষের সংঘর্ষমুন্সিগঞ্জ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

জুন ১৮, ২০২৬

হার দিয়ে উজবেকিস্তানকে বিশ্বকাপে স্বাগত জানাল কলম্বিয়া

জুন ১৮, ২০২৬

নরেন্দ্র মোদিকে ‘ফেরেশতা’ ও ‘খুনী’ বলে প্রশংসা করলেন ডোনাল্ড ট্রাম্প

জুন ১৮, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফার বিস্তারিত প্রকাশ, কার লাভ বেশি

জুন ১৮, ২০২৬

চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৮ শতাংশের বেশি

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT