চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুঠোর ভেতর রিভলবার!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৫ অপরাহ্ণ ১৬, ফেব্রুয়ারি ২০১৬
তথ্যপ্রযুক্তি
A A

আগ্নেয়াস্ত্র হয় বিভিন্ন ধরণের, বিভিন্ন আকারের। প্রয়োজন, বৈশিষ্ট্য ও রুচি মাথায় রেখে এসব আগ্নেয়াস্ত্রের ডিজাইন করা হয়। নাটক-সিনেমায় আমরা এমন পিস্তলও দেখেছি যা নায়িকা বা খলনায়িকার ছোট ছোট পার্সেও এঁটে যায়।

কিন্তু হাতের তালুর চেয়েও ছোট, এমন কোনো অস্ত্র কি হতে পারে? হ্যাঁ, এবার তাই করে দেখিয়েছে সুইজারল্যান্ডের বিখ্যাত আগ্নেয়াস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান সুইসমিনিগান কো.। কোম্পানির নামানুসারেই নতুন অস্ত্রটির নাম দেয়া হয়েছে সুইস মিনি গান।

তবে এই রিভলবারটিকে ‘মিনি’ না বলে মনে হয় ‘মাইক্রো’ বললেই ভালো হতো! কারণ অন্যান্য অস্ত্র, এমনকি বাকি সব রিভলবারের তুলনায়ও এর আকার যেনো একটু বেশিই ছোট।

Banglabid

মাত্র সাড়ে ৫ সেন্টিমিটার লম্বা ও সাড়ে ৩ সেন্টিমিটার উচ্চতাবিশিষ্ট রিভলবারটি চওড়ায় মাত্র ১ সেন্টিমিটার। আর ওজন তো মাত্র ১৯.৮ গ্রাম।

তবে আকার-আকৃতিতে ছোট হলেও একে ‘ছোট’ করে দেখবেন না যেনো। এই ডাবল-অ্যাকশন রিভলবারটি আর সব বড় আকারের রিভলবারের মতোই সমান কার্যকর। তাই এটি জায়গা করে নিয়েছে গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে বিশ্বের সবচেয়ে ছোট সক্রিয় রিভলবার হিসেবে।

২০০৫ সালে প্রথম তৈরি হয় এই রিভলবার। তখন থেকে খুব কম সংখ্যায় প্রস্তুত হয়েছে সুইস মিনি গান। রিভলবারটিতে ২.৩৪ মিলিমিটার রিমফায়ার জাতীয় বুলেট লাগে। এটিও সুইসমিনিগানেরই তৈরি। বিশ্বের ক্ষুদ্রতম গুলির খেতাব পেয়েছে এই বুলেট।

Reneta

সুইস মিনি গান ও এর বুলেটের নির্মাতা এবং সুইসমিনিগানের প্রতিষ্ঠাতা পল এরার্ড জানান, প্রতি রাউন্ড গুলি চালাতে অস্ত্রটির মাত্র ১ জুল শক্তি তৈরি করতে হয়। এতেই বুলেটটি প্রতি সেকেন্ডে ৪শ’ ফুট (১২১.৯২ মিটার) গতিতে ছুটে গিয়ে লক্ষ্যবস্তুতে ০.৭১ ফুট-পাউন্ড (১.০৬ মিটার-কিলোগ্রাম) শক্তির আঘাত হানে।

সুইস মিনি গান এখন পর্যন্ত তৈরি হয়েছে মাত্র ৩শ’টি। দামও কম না। স্টিলের তৈরি সি১এসটি মডেলটি ৬ হাজার ২শ’ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি বছর এই মডেলটি তৈরি হয় মাত্র ১শ’টি।

পল এরার্ড বলেন, ‘লঞ্চ হওয়ার পর থেকে এখন পর্যন্ত আমরা ৩শ’টি রিভলবার বিক্রি করেছি। এটি মূলত সৌখিন সংগ্রহে রাখার জন্যই মানুষ কেনে। এ পর্যন্ত বেশিরভাগ সুইস মিনি গান কিনেছেন মধ্য ও দূরপ্রাচ্যের সংগ্রাহকরা। তাই অর্ডার অনুসারে আমরা খুব কম সংখ্যায় এটি তৈরি করি – হয়তো বছরে ২৫টি স্বর্ণের আর ১শ’টি স্টিলের রিভলবার। একটি অস্ত্র পাওয়ার জন্য অর্ডার দিয়ে ছ’মাস অপেক্ষা করতে হয় ক্রেতাকে।’

উন্নত মানের সুইস ঘড়ি ও গয়না তৈরির প্রযুক্তি এবং দক্ষতার কারণে এতোটা সূক্ষ্ম হাতিয়ার তৈরি সম্ভব হয়েছে বলে পল জানান। হাতিয়ারটি খুব একটা মারাত্মক না হলেও কার্যকর একটি হাতিয়ার, তাতে কোনো সন্দেহ নেই। তাই যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে অস্ত্রটি রপ্তানির ওপর নিষেধাজ্ঞা রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আগ্নেয়াস্ত্ররিভলবার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

মির্জা ফখরুল রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ায় ঠাকুরগাঁওয়ে মিষ্টি বিতরণ

আগস্ট ১৩, ২০২৬

নীতিনির্ধারণে তরুণদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান

আগস্ট ১৩, ২০২৬
ছবি: পাঞ্জাবের সাবেক উপ-মুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদল।

পাঞ্জাবের সাবেক উপ-মুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদলের ওপর হামলা

আগস্ট ১৩, ২০২৬

ছয় উইকেট নেয়া হাসানের কাছে স্মিথের উইকেট ‘স্পেশাল’

আগস্ট ১৩, ২০২৬
ছবিটি এআই দিয়ে তৈরি করা

১৫ আগস্ট: নাশকতা ঠেকাতে গোয়েন্দা নজরদারি জোরদার

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT