চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তিযোদ্ধাকে পিটিয়ে আহত: স্ত্রীসহ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

এনায়েতুর রহমানএনায়েতুর রহমান
১২:০২ অপরাহ্ণ ৩০, নভেম্বর ২০২০
- সেমি লিড, জনপদ, পটুয়াখালী
A A
মুক্তিযোদ্ধা

চাঁদা না পেয়ে পটুয়াখালীর কলাপাড়ায় মুক্তিযোদ্ধা মো. শাহ আলমকে পিটিয়ে দুই পা ও এক হাত ভেঙ্গে দেওয়ার ঘটনায় টিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান শিমু, তার স্ত্রী এলিজা বেগমসহ পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার বিকেলের ঘটনার পর গুরুতর আহত মুক্তিযোদ্ধাকে প্রথমে পটুয়াখালীতে পরে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবসরপ্রাপ্ত হিসাব রক্ষণ কর্মকর্তা ওই মুক্তিযোদ্ধার ব্যবসা প্রতিষ্ঠানের অফিসে হামলা চালিয়ে ভাংচুরও করে তারা।

আহত মুক্তিযোদ্ধা, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারী টিয়াখালী ইউপি চেয়ারম্যান মশিউর রহমান শিমুর পঞ্চম স্ত্রী এলিজা বেগমকে আসন্ন চাকামইয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান করতে সন্ত্রাসী বাহিনী গড়ে বেশ কিছুদিন ধরে এলাকায় চাঁদাবাজি, প্রতিপক্ষের উপর হামলাসহ নানা অপতৎপরতা চালিয়ে ত্রাস সৃষ্টি করেছেন।

তারই ধারাবাহিকতায় কয়েকদিন আগে মুক্তিযোদ্ধা শাহ আলমের ইটভাটা অফিসে গিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করলে তিনি দিতে অস্বীকৃতি ও এর প্রতিবাদ জানান।

এরপর রোববার বিকেলে টিয়াখালী ইউপি চেয়ারম্যান ও তার স্ত্রীর নেতৃত্বে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র ও লাঠি সোঠা নিয়ে মুক্তিযোদ্ধা শাহ আলমের অফিসে হামলা ও ভাংচুর করে তাকে টেনে হিঁচড়ে বাইরে বের করে এলোপাথারী কুপিয়ে ও পিটিয়ে হাত-পা ভেঙ্গে চলে যায়।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় টিয়াখালী ইউপি চেয়ারম্যান ও তার পঞ্চম স্ত্রীসহ ১১ জন ও আরো অজ্ঞাত ১০/১২ জনকে আসামি করে কলাপাড়া থানায় আহত মুক্তিযোদ্ধার স্ত্রী মামলা দায়ের করেন।

Reneta

রোববার রাতেই অভিযান চালিয়ে চাকামইয়া ইউনিয়নের শান্তিপুর গ্রামের বাসভবন থেকে মামলার প্রধান আসামি টিয়াখালী ইউপি চেয়ারম্যান মশিউর রহমান শিমু, তার স্ত্রী এলিজা বেগমসহ এজাহারভুক্ত পাঁচ আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধার করা হয় হামলার কাজে ব্যবহৃত দেশীয় ধারালো অস্ত্র।

এলাকাবাসীর একাংশের অভিযোগ, এলাকায় সন্ত্রাসী তৎপরতা চালাতে চাকামইয়া ইউনিয়নের শান্তিপুর গ্রামে এলিজা বেগমের জন্য দোতলা ভবনে সন্ত্রাসী তৎপরতার জন্য ঘাঁটি তৈরি করেন চেয়ারম্যান মশিউর রহমান শিমু।

প্রতিপক্ষকে নির্যাতনের জন্য ওই ভবনের একটি কক্ষে টর্চার সেলও গড়ে তোলা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউপি চেয়ারম্যানপটুয়াখালীপিটিয়ে আহতমুক্তিযোদ্ধা
শেয়ারTweetPin

সর্বশেষ

পাকিস্তানের মেয়েদের ১২৪ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

জুন ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ইসরায়েলি হামলার জেরে আবারও বন্ধ হরমুজ প্রণালী

জুন ২০, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশের শীর্ষ ব্যবসায়িদের উপস্থিতিতে যে আশ্বাস প্রধানমন্ত্রীর

জুন ২০, ২০২৬

রাফিনহার চোট কতটা গুরুতর, পরের ম্যাচে খেলতে পারবেন?

জুন ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৪৮ ঘণ্টায় আরব আমিরাতের ভিসা

জুন ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT