মুক্তিযোদ্ধা, সৈনিক, গবেষক ও লেখক মেজর কামরুল হাসান ভূঁইয়া মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
সোমবার বেলা সোয়া একটায় তিনি ঢাকা সিএমএইচে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
১৯৫২ সালের ২৪ জুলাই কামরুল হাসান ভূঁইয়া কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন। পড়াশোনা করেছেন যশোর জিলা স্কুল ও ঝিনাইদহ ক্যাডেট কলেজে।
১৯৮৩ সালে তিনি চীনা ভাষায় স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন বেইজিং ভাষা ও সংস্কৃতি বিশ্ববিদ্যালয় থেকে। এইচএসসি পরীক্ষার সময়ে ২ নম্বর সেক্টরে থেকে যুদ্ধ করেন তিনি। এরপর ১৯৭৪ সালে যোগ দেন বাংলাদেশ সেনাবাহিনীতে।
তার লেখা উল্লেখযোগ্য বইগুলো হলো: ১. জনযুদ্ধের গণযোদ্ধা। ২. বিজয়ী হয়ে ফিরব নইলে ফিরবই না। ৩. ২ নম্বর সেক্টর এবং কে ফোর্স কমান্ডার-খালেদের কথা (সম্পাদিত) ৪. একাত্তরের কন্যা, জায়া, জননীরা। ৫. পতাকার প্রতি প্রণোদনা। ৬. মুক্তিযুদ্ধে শিশু-কিশোরদের অবদান। ৭. একাত্তরের দিনপঞ্জি ইত্যাদি।







