মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের স্মৃতি সংগ্রহ এবং সংরক্ষণে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
মুক্তিযুদ্ধ জাদুঘরে অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।
মন্ত্রী নিজে মুক্তিযুদ্ধ জাদুঘরের নতুন ভবন নির্মানের জন্য ৫ লাখ টাকার চেক হস্তান্তর করেন কর্তৃপক্ষের কাছে।
অনুষ্ঠানে বক্তৃতা করেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডক্টর সারওয়ার আলী।





