চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মীর কাসেমের ফাঁসিতে সারাদেশে আনন্দের ফল্গুধারা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫০ অপরাহ্ণ ০২, সেপ্টেম্বর ২০১৬
বাংলাদেশ
A A

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছে শাহবাগ চত্বরে জড়ো হওয়া গণজাগরণ মঞ্চের নেতা-কর্মীরা। সারাদেশেও ছড়িয়ে পড়েছে ইতিহাসের দায় মোচনের তৃপ্তির উল্লাস। মানবতাবিরোধী অপরাধীদের শাস্তি দিয়ে কলঙ্ক মোচনের পথে আরও এক ধাপ এগিয়ে গেল দেশ।

ফাঁসি কার্যকরের পরপরই গণজাগরণমঞ্চের পক্ষ থেকে রাজধানীর শাহাবাগ চত্বরে আনন্দ মিছিল করা হয়। এসময় সংগঠনটির পক্ষ থেকে মিষ্টি বিতরণ করা হয়।

এছাড়াও কাসেম আলীর ফাঁসির রায় কার্যকরের পর সোশ্যাল মিডিয়ায় স্বস্তি প্রকাশ করে মতামত জানাতে থাকেন সাধারণ মানুষ।

চট্টগ্রামের জল্লাদ হিসেবে পরিচিত মীর কাসেম আলী ৭১-এ টেলিগ্রাফ রোডের মহামায়া ভবন দখল করে ডালিম হোটেল নামে আল-বদর টর্চার সেল খোলেন। সেখানেই মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ধরে এনে নির্যাতন করা হতো। ফাঁসির খবর পাওয়ার পর সেখানকার স্থানীয় মানুষের আনন্দের জোয়ার বয়ে যায়।

এছাড়াও ফাঁসির পর সারাদেশের বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ রাস্তায় নেমে আসে এবং আনন্দ মিছিলের  মাধ্যমে অভিশাপ মুক্তি উদযাপন করে বলে খবর পাওয়া গেছে।

Reneta

এর আগে, মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে আপিল বিভাগের তার রিভিউ আবেদন খারিজ করে দেয়। সেদিনই ওই রায়ের পূর্ণাঙ্গ কপি কারা কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের কাছে পাঠিয়ে রায় কার্যকরের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

শেষ সুযোগ হিসেবে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন করার সুযোগ ছিলো তার সামনে। যদিও তিনি নিখোঁজ ছেলের দোহাই দিয়ে বারবার কালক্ষেপণ করছিলেন। শুক্রবারের শেষবারের মতো তাকে আবারও প্রাণভিক্ষা চাইবেন কিনা জিজ্ঞাসা করা হয়। কিন্তু তিনি অস্বীকৃতি জানান। এর ফলে তার দণ্ড কার্যকরে কারা কর্তৃপক্ষের সামনে আর কোন বাধা ছিলো না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মীর কাসেম আলী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মীর কাসেমের ফাঁসি আজ কার্যকর হচ্ছেনা

পরবর্তী

রাজধানীর রূপনগরে জঙ্গি বিরোধী অভিযান

পরবর্তী

রাজধানীর রূপনগরে জঙ্গি বিরোধী অভিযান

রাজধানীতে শীর্ষ জঙ্গি প্রশিক্ষক কথিত মেজর মুরাদ নিহত

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬

বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে রয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬

‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’ আয়োজনে বিশিষ্টজনদের অংশগ্রহণ

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT