চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ানমারে আবারও পুলিশ-রোহিঙ্গা সংঘর্ষে বহু হতাহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৭ অপরাহ্ণ ২৫, আগস্ট ২০১৭
আন্তর্জাতিক
A A

মিয়ানমারের রাখাইন রাজ্যে পুলিশ ও বিদ্রোহী রোহিঙ্গাদের সংঘর্ষে এখনও পর্যন্ত কমপক্ষে ৩২ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ১১ জন নিরাপত্তা বাহিনীর সদস্য, আর ২১ জন বিদ্রোহী রোহিঙ্গা।

বৃহস্পতিবার রাতে রোহিঙ্গারা পুলিশের ২৪ টি চেকপোস্টে হামলা চালালে এ সংঘের্ষের ঘটনা ঘটে। এখনও কিছু কিছু এলাকায় সংঘর্ষ চলছে বলে রয়টার্স জানিয়েছে।

সরকারি এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘উগ্রপন্থী বাঙালি বিদ্রোহীরা উত্তর রাখাইন প্রদেশের মাউংদাও এলাকার একটি পুলিশ পোস্টে বোমা হামলা চালায়। রাত একটার পর আরও ২৩টি চেকপোস্টে হামলা চালানো হয়। এসময় পুলিশ ও বিদ্রোহীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। এছাড়া সেনাবাহিনীকে সংঘর্ষে জড়াতে তারা একটি সেনা ক্যাম্পেও হামলার চেষ্টা চালায়।’

রাখাইন রাজ্য নিয়ে জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের নেতৃত্বাধীন কমিশনের পক্ষ থেকে এক বছরের তদন্তের চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার একদিন পরই পুলিশের ওপর এই হামলার ঘটনা ঘটলো।

গত অক্টোবরেও এ ধরনের হামলায় ৯ পুলিশ সদস্য নিহত হয়। সেই ঘটনার পর সেনাবাহিনী রোহিঙ্গাদের ওপর হত্যা, ধর্ষণসহ ব্যাপক নির্যাতন চালায় বলে অভিযোগ রয়েছে।

সেনাবাহিনীর অভিযানের কারণে প্রায় ৮৭ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পাড়ি জমায়। সেসময় জাতিসংঘ মিয়ানমারের আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে মানবতার বিরোধী অপরাধের অভিযোগ আনে।

Reneta

আনান কমিশনের ওই প্রতিবেদনে মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর আরোপিত বিভিন্ন রাষ্ট্রীয় বিধিনিষেধ প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে। তবে রোহিঙ্গাদের বাংলাদেশের নাগরিক হিসেবে আখ্যা দিয়ে মিয়ানমার সরকার সবসময়ই তাদেরকে নিজেদের নাগরিক হিসেবে অস্বীকার করে আসছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: মিয়ানমার
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ন্ত্রণে নেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

মে ২২, ২০২৬

বিক্ষোভে রণ/ক্ষে/ত্র চট্টগ্রামের বাকলিয়া

মে ২২, ২০২৬

সুস্থ ও দীর্ঘ জীবনের জন্য সুষম খাবার ব্যয়বহুল ও দুষ্প্রাপ্য নয়

মে ২২, ২০২৬

বোরো ধান পানিতে তলিয়ে গিয়ে চরম ক্ষতির মুখে মাদারিপুরের কৃষক

মে ২২, ২০২৬

জামাল-হামজাদের কোচ হচ্ছেন থমাস ডুলি

মে ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT