চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিস ওয়ার্ল্ড এবং মিস ইউনিভার্সে পার্থক্য কী?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৯ অপরাহ্ণ ২৭, নভেম্বর ২০১৭
বিনোদন
A A

বিশ্বজুড়ে ব্যাপক আলোচিত ও সমালোচিত দুটি সৌন্দর্য প্রতিযোগিতা হলো  মিস ওয়ার্ল্ড ও মিস ইউনিভার্স। দুটি প্রতিযোগিতার নিয়ম কানুন অনেকটা একইরকম হলেও পার্থক্যও আছে কিছু।

এ বছর মাত্র এক সপ্তাহের ব্যবধানে চীন ও আমেরিকায় অনুষ্ঠিত হয়েছে সৌন্দর্যের বড় দুটি প্রতিযোগিতা।

গত ১৯ নভেম্বর চীনে অনুষ্ঠিত ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় বিজয়ী হন ভারতীয় সুন্দরী মানুশি চিল্লার। আর ২৭ নভেম্বর আমেরিকার লাস ভেগাসে মিস ইউনিভার্সের মুকুট মাথায় উঠলো সাউথ আফ্রিকান সুন্দরী ডেমি-লেই নেল-পিটারসের মাথায়। বিশ্বের ৯২ জন প্রতিযোগীকে পেছনে ফেলে এ খেতাব অর্জন করেন তিনি।

মিস ওয়ার্ল্ড হচ্ছে পৃথিবীর সবচেয়ে পুরনো আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতা। যুক্তরাজ্যের এরিক মোর্লে এই প্রতিযোগিতাটির গোড়াপত্তন করেন। এরপর থেকে এখনও ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হয়ে আসছে।

অন্যদিকে মিস ইউনিভার্স প্রতিযোগিতাটি ক্যালিফোর্নিয়ায় প্রতিষ্ঠিত পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান প্যাসিফিক মিলসের উদ্যোগে প্রথম অনুষ্ঠিত হয়।

সুন্দরী প্রতিযোগীতার আয়োজক কারা?
মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার আয়োজন করে আসছে এরিক মোর্লে। অন্যদিকে মিস ইউনিভার্সের আয়োজন করে এমন একটি প্রতিষ্ঠান যার সঙ্গে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও যুক্ত ছিলেন। সাথে আছে এনবিসি।

১৯৯৪ সালে মিস ওয়ার্ল্ডের মুকুট জিতে নেন ভারতের ঐশ্বরিয়া রাই
Reneta

শুরুটা কেমন ছিল?
যুক্তরাজ্যের এরিক মোর্লে ১৯৫১ সালে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতাটির শুরু করেন। শুরুতে মোর্লে সুন্দরীদের সুইমিং শুট এবং বিকিনি পড়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের প্রচলন করেছিলেন।

এর ঠিক পরের বছর ১৯৫২ সালে ক্যালিফোর্নিয়ায় পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান প্যাসিফিক মিলসের উদ্যোগে মিস ইউনিভার্স প্রতিযোগিতাটি আয়োজন করা হয়।

প্রথম দিকে শুধু মিস ইউনিভার্স যুক্তরাষ্ট্রে এবং মিস ওয়ার্ল্ড লন্ডনে আয়োজন করা হতো। মূলত এই দুই প্রতিযোগিতাই আলাদা ব্যবসায়ীক স্বার্থে করা হয়ে হয়েছে। ২০০০ সালে এরিকের মৃত্যুর পর থেকে তার স্ত্রী জুলিয়া মোর্লে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার প্রধান হিসেবে দায়িত্বে নিয়োজিত আছেন।

মিস ইউনিভার্স ও মিস ওয়ার্ল্ড সদর দফতর
মিস ওয়ার্ল্ড আয়োজকদের সদর দফতর লন্ডনে। ঐতিহ্যগতভাবে মিস ওয়ার্ল্ড পদবীধারী নারীকে ওই সময়কালে লন্ডনে অবস্থান করতে হয়। আর ১৯৯৮ সালে ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেস থেকে মিস ইউনিভার্স এর সদর দফতর নিউইয়র্ক সিটিতে স্থানান্তরিত হয়।

দায়িত্বে যারা
মিস ইউনিভার্স অর্গানাইজেশন কর্তৃপক্ষ ১৯৯৮ সালে মিস ইউনিভার্স, ইনকর্পোরেট থেকে মিস ইউনিভার্সে রূপান্তর করা হয়।

প্রথমে গোল্ডেন লেডির অঙ্গ সংগঠন কেসার-রথ এবং পরবর্তীতে গাল্ফ এন্ড ওয়েস্টার্ন ইন্ডাস্ট্রিজ কর্তৃপক্ষের মাধ্যমে মিস ইউনিভার্স প্রতিযোগিতাটি পরিচালিত হয়েছিল। ১৯৯৬ সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের রিয়াল এস্টেট ব্যবসায়ী, টেলিভিশন ব্যক্তিত্ব, লেখক এবং যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর দায়িত্বভার গ্রহণ করেন। ডোনাল্ড ট্রাম্প নতুন একদল পেশাদার কর্মীকে প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে দায়িত্ব দেন।

১৯৯৪ সালে মিস ইউনিভার্সের মুকুটও ভারতের। সুস্মিতা সেন জিতে নিয়েছিলেন মুকুট

সুন্দরী নির্বাচন প্রক্রিয়া
মিস ওয়ার্ল্ড নির্বাচন প্রক্রিয়ায় প্রত্যেক সুন্দরীকে তার নিজ এলাকা এবং নিজ দেশে সুন্দরী প্রতিযোগিতায় প্রথম হতে হয়। তিনি দেশের প্রতিনিধিত্ব করেন মিস ওয়ার্ল্ডের মঞ্চে। ২০১৭ সালে ৬৭তম মিস ওয়ার্ল্ড আসরে বাংলাদেশ থেকে জেসিয়া ইসলাম অংশগ্রহণ করেছিলেন।

অন্যদিকে মিস ইউনিভার্স বাছাই পর্বে নিজ দেশে সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণের পাশাপাশি আগে থেকেই মডেলিং, কালচারাল বিভিন্ন কাজের সাথে জড়িত থাকতে হয়। দেশের স্থানীয় সুন্দরী প্রতিযোগিতায় প্রথম হতে হয় তাকে।

সুন্দরী নির্বাচন করেন কিভাবে?
মিস ওয়ার্ল্ডে মেধা ও সৌন্দর্যকে গুরুত্ব দেয়া হয়। আর মিস ইউনিভার্সে শারীরিক সৌন্দর্যের পাশাপাশি মেধা এবং দক্ষতা দেখে নির্বাচন করা হয়। আর মিস ইউনিভার্সে মডেলিং এবং অভিনয় দক্ষতা ও নিজের দেশের ফ্যাশন প্রতিযোগিতায় জিতে সেরার আসরে আসতে হয়।

বিজয়ীকে কী দেওয়া হয়?
মিস ওয়ার্ল্ড বিজয়ীকে স্কলারশিপ এবং নগদ পুরস্কার দেওয়া হয়। মিস ইউনিভার্সকে স্কলারশিপ এবং অর্থের পাশাপাশি প্রথমেই কাজ করার চুক্তি করতে হয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

বিসিবি

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হচ্ছেন ৬ জন

মে ২৩, ২০২৬

যুক্তরাষ্ট্রে প্রবেশে কঙ্গো দলকে থাকতে হবে ২১ দিনের আইসোলেশনে

মে ২৩, ২০২৬

বিশ্বকাপের বাকি ১৯ দিন: প্রথমবার অংশ নিচ্ছে যে দেশগুলো

মে ২৩, ২০২৬

মুক্তির অনুমতি পেল শাকিবের ‘রকস্টার’  

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক নতুন মামলায় গ্রেপ্তার

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT