চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মিশন এক্সট্রিম’র বুকিং শুরু, সর্বোচ্চ প্রেক্ষাগৃহে মুক্তির সম্ভাবনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৯ অপরাহ্ণ ১৯, নভেম্বর ২০২১
বিনোদন
A A

করোনাকালীন বিপর্যয় উতরে আবারও চাঙ্গা হচ্ছে সিনেমা হল। দর্শক মুখিয়ে আছে বছরের সবচেয়ে প্রতীক্ষিত সিনেমা ‘মিশন এক্সট্রিম’ দেখার। আর মাত্র ১৩দিন পর দেশ ও বিদেশে মহাসমারোহে মুক্তি পেতে যাচ্ছে আলোচিত পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমাটি। এরই মধ্যে শুরু হয়েছে এর হল বুকিং।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) রাতে খুলনার ‘শঙ্খ’ ও ‘চিত্রালি’ দিয়ে শুরু হয়েছে ‘মিশন এক্সট্রিম’র হল বুকিং। রাজধানীর নিকেতনে প্রযোজনা সংস্থা কপ ক্রিয়েশনের অফিসে সিনেমা হল বুকিংয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ছবির প্রযোজনা সংস্থাটি।

এ প্রসঙ্গে সিনেমাটির অন্যতম প্রযোজক সানী সানোয়ার বলেন, আনুষ্ঠানিকভাবে ‘মিশন এক্সট্রিম’র হল বুকিংয়ের কার্যক্রম শুরু হলো। সবাই ব্যাপক উৎসাহ নিয়ে আমাদের সিনেমাটি প্রদর্শন করতে আগ্রহ দেখাচ্ছেন। এটা বেশ ভালো লাগার বিষয়। করোনা পরবর্তী সঙ্কট কাটিয়ে ‘মিশন এক্সট্রিম’ সর্বোচ্চ সিনেমা হলে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। দর্শকবৃন্দ পূর্ণ তৃপ্তি এবং আনন্দচিত্তে সিনেমা দেখে বের হবেন বলে আশা রাখছি!

Banglabid

বহুল প্রতীক্ষিত সিনেমা ‘মিশন এক্সট্রিম’ আগামী ৩ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে এটি বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে।

একযোগে দেশ ও দেশের বাইরে ‘মিশন এক্সট্রিম’র প্রথম পর্ব মুক্তি পেতে যাচ্ছে। এরই মধ্যে প্রকাশ পেয়েছে সিনেমাটির কাঙ্ক্ষিত ট্রেলার। ধুন্ধুমার অ্যাকশন ও রহস্যঘেরা আবহে শ্বাসরুদ্ধকর ট্রেলারটি দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে।

সিনেমাটি ৪ টি মহাদেশের প্রায় ৮টি দেশে বাংলাদেশের সাথে ৩ ডিসেম্বর একযোগে মুক্তির বিষয় নিশ্চিত করেছে প্রযোজন প্রতিষ্ঠান। পুলিশ অ্যাকশন থ্রিলারটি সানী সানোয়ারের সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমদ। এর কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন ‘মাসলম্যান’খ্যাত অভিনেতা আরেফিন শুভ। এছাড়াও অভিনয় করেছেন ‘ঢাকা অ্যাটাক’খ্যাত তাসকিন রহমান, মিস ওয়ার্ল্ড বাংলাদেশের জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা ও সুমিত সেনগুপ্ত।

Reneta

কপ ক্রিয়েশনের ব্যানারে নির্মিত সিনেমাটির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন- রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, মাজনুন মিজান, ইরেশ যাকের, মনোজ প্রামাণিক, আরেফ সৈয়দ, সুদীপ বিশ্বাস দীপ, রাশেদ মামুন অপু, এহসানুল রহমান, দীপু ইমামসহ অনেকে।

কুল নিবেদিত ‘মিশন এক্সট্রিম’ সিনেমাটি পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট তথা ঢাকা মেট্রোপলিটন পুলিশের ‘সিটিটিসি’র কিছু শ্বাসরুদ্ধকর অভিযান থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত। গল্প ও চিত্রনাট্য লিখেছেন পুলিশ সুপার সানী সানোয়ার নিজেই। সিনেমাটির সহযোগী প্রযোজক হিসেবে রয়েছে মাইম মাল্টিমিডিয়া ও ঢাকা ডিটেকটিভ ক্লাব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরিফিন শুভআরেফ সৈয়দইরেশ যাকেরএহসানুল রহমানদীপু ইমামফজলুর রহমান বাবুমনোজ প্রামাণিকমাজনুন মিজানমিশন এক্সট্রিমরাইসুল ইসলাম আসাদরাশেদ মামুন অপুলিড বিনোদনশতাব্দী ওয়াদুদশুভসুদীপ বিশ্বাস দীপ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

অফিসের কাজে মনোযোগ ধরে রাখার ৫ সহজ উপায়

আগস্ট ১৬, ২০২৬

বার্তা ছিল— ‘বিশ্বাস রাখতে হবে, কে বল করছে ভাবা যাবে না’

আগস্ট ১৬, ২০২৬

‘হেরেছি প্রথম দিনেই’— বাংলাদেশকে কৃতিত্ব দিয়ে বললেন কামিন্স

আগস্ট ১৬, ২০২৬

আগুনঝরা বোলিংয়ের রহস্য খোলাসা করলেন ম্যাচসেরা হাসান

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

খরায় ইউরোপের নদীগুলো শুকিয়ে যাচ্ছে, স্যাটেলাইট ছবিতে ভয়াবহ চিত্র

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT