চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিরাজের ম্যাচ কখন, কোন চ্যানেলে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২৬ অপরাহ্ণ ০৪, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A
ত্রিনবাগোর অনুশীলনে মিরাজ

ত্রিনবাগোর অনুশীলনে মিরাজ

রোমাঞ্চ, চ্যালেঞ্জ, আর নিজেকে আরেকধাপ উপরে তুলে নেওয়ার চেষ্টায় অনুশীলনে ঝালিয়ে নেয়া হয়ে গেছে। এবার মাঠের লড়াইয়ের অপেক্ষা। মেহেদী হাসান মিরাজ উদ্বোধনী ম্যাচে একাদশে জায়গা পাবেন কিনা সেটি সময়ের হাতেই তোলা থাকছে। তবে তার দল ত্রিনবাগো নাইট রাইডার্সের লড়াই দিয়েই পর্দা উঠছে সিপিএলের।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) এবারের আসরের প্রথম ম্যাচে লড়বে মিরাজ-ব্রাভোদের ত্রিনবাগো ও সেন্ট লুসিয়া স্টার্স। যাতে মিরাজের খেলা দেখার জন্য শনিবার একটু সকাল সকালই ঘুম থেকে উঠতে হবে এদেশের ক্রিকেটপ্রেমীদের। শনিবার বাংলাদেশ সময় সকাল ৭টায় মাঠে গড়াবে ত্রিনবাগো ও সেন্ট লুসিয়ার খেলা। ড্যারেন স্যামি স্টেডিয়াম হতে ম্যাচটি দেখাবে সনি ইএসপিএন।

প্রথমবারের মত দেশের বাইরের কোনও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে গেছেন মিরাজ। একেবারেই নতুন অভিজ্ঞতা। সেজন্য প্রস্তুতও হয়েছেন ভালোভাবেই। অনুশীলনে মগ্ন টাইগার অলরাউন্ডারের একটি ছবি দিয়ে ত্রিনবাগো নিজেদের ফেসবুক পেজে সেটা জানিয়েছে।

সিপিএলে খেলতে মিরাজ সেন্ট লুসিয়ায় যান সপ্তাহখানেক আগে। সেখানে শাহরুখ খানের দলটির হয়ে অনুশীলনে ঘাম ঝরিয়েছেন। ফেসবুকে দেয়া মিরাজের ওই ছবির সঙ্গে ত্রিনবাগো লিখেছিল, তরুণ মেহেদী হাসান মিরাজ সুযোগ কাজে লাগানোর জন্য এবং সিপিএল-২০১৭তে জ্বলে ওঠার জন্য প্রস্তুত হচ্ছেন।

সুযোগ পেলে সেরাটাই দেবেন বলে জানিয়ে গেছেন ঘরের মাঠে টেস্টে ইংল্যান্ডকে হারানোর এই নায়ক। অফস্পিন-অলরাউন্ডার মিরাজ সেখানে দিনেশ রামদিন, ডোয়াইন ব্রাভো, সুনীল নারিনদের মত ক্রিকেটারকে পাচ্ছেন সতীর্থ হিসেবে। কেবল ক্যারিবীয় তারকারাই নন, মিরাজ ত্রিনবাগোয় সতীর্থ হিসেবে পাবেন বিশ্বের আরও বড় বড় ক্রিকেট তারকাকে। নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম, সাউথ আফ্রিকার ব্যাটিং ভরসা হাশিম আমলারাও আছেন একই দলে। আমলা অবশ্য ইংল্যন্ডের বিপক্ষে টেস্ট খেলে যোগ দেবেন।

প্রথম অভিযানে মিরাজের কাছে অলরাউন্ডার ভূমিকার চেয়ে স্পিনার ভূমিকাই বেশি প্রত্যাশা করছে ত্রিনবাগো। অস্ট্রেলিয়ান বাঁহাতি স্পিনার ব্র্যাড হগের জায়গায় ডাক পড়েছে ১৯ বছরের টাইগার তরুণের। বুড়ো হগের ক্যাপে মাথা গলানো যেমন সুযোগের, দায়িত্বও তেমনি অনেক।

Reneta

অবশ্য ২০১৩ সালে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিলেন মিরাজ। ৭ ম্যাচ খেলে নিয়েছিলেন ১৩ উইকেট। সবগুলো ম্যাচই হয়েছিল গায়ানায়। এবার যদিও ভিন্ন ভেন্যুতে খেলা। তবে সেই সাফল্যটা আবারো টেনে নিতে চান জানিয়ে দেশ ছেড়েছেন। গত চার-পাঁচ বছরে আরও পরিণত হওয়ার অভিজ্ঞতা তো সঙ্গী হচ্ছেই।

আগামী ১৫ আগস্ট পর্যন্ত মিরাজকে ছাড়পত্র দিয়েছে বিসিবি। এই সময়ের মধ্যে খেলার সুযোগ পাবেন পাঁচ ম্যাচে। ফিরে এসে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতি নেবেন। সিপিএলে খেলছেন মিরাজের জাতীয় দল সতীর্থ সাকিব আল হাসানও। বার্বাডোজ ট্রাইডেন্টসের বিপক্ষে বিশ্বসেরা টাইগার অলরাউন্ডার সাকিবের দল জ্যামাইকার প্রথম ম্যাচ ৫ আগস্ট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মেহেদী হাসান মিরাজসিপিএল-২০১৭
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্ট্রেলিয়াকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে নকআউটে যুক্তরাষ্ট্র

জুন ২০, ২০২৬

বাংলাদেশ সফর নিয়ে যা জানাল বিসিসিআই

জুন ২০, ২০২৬

অস্ট্রেলিয়ার সঙ্গে কোথায় পিছিয়ে গেলেন জানালেন ইমন

জুন ১৯, ২০২৬

ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির প্রচেষ্টাকে দুর্বল করে দিতে পারে নেতানিয়াহু

জুন ১৯, ২০২৬
ধর্ষণ

পরিত্যক্ত মাদ্রাসায় ১১ বছরের শিশুকে ধর্ষণ

জুন ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT