নিলামে না থেকেও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ডাক পেয়েছেন মেহেদি হাসান মিরাজ।
নিলামে নাম ছিল বাংলাদেশের চার তারকা তামিম ইকবাল, তাসকিন আহমেদ, মাহমুদউল্লাহ রিয়াদ ও এনামুল হক বিজয়ের। নিলামে দল পাননি বাংলাদেশের এই চার তারকা।
মিরাজ ট্রিবাগো নাইট রাইডার্সের হয়ে খেলবেন।
অস্ট্রেলিয়ান ক্রিকেটার ব্র্যাড হজ সিপিএল থেকে নাম প্রত্যাহার করে নেয়ায় তার জায়গায় মিরাজকে দলভুক্ত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। সিপিএল কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।
১ আগস্ট শুরু হয়ে ৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে সিপিএলের আগামী আসর।
গত মৌসুমের চ্যাম্পিয়ন জ্যামাইকা তালাওয়াশে থেকে গেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। ২০১৫ সালে সেন্ট লুসিয়া জুকসের হয়ে খেলেছিলেন বাংলাদেশের বাঁহাতি ওপেনার তামিম ইকবাল।








