চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিথিলা আমার ভালো বন্ধু, এটা নিয়ে কোনো সংশয় নেই: সৃজিত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০০ অপরাহ্ণ ১৮, মার্চ ২০১৯
বিনোদন
A A

কলকাতার নামী পরিচালক সৃজিত মুখার্জি ও বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে ‘প্রেম ও বিয়ে’র গুঞ্জন কলকাতার সংবাদ মাধ্যমে। যা আছড়ে পড়েছে বাংলাদেশেও।

ভারতীয় প্রভাবশালী সংবাদ মাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’ থেকে ‘এই সময়’-এর মতো কাগজেও রহস্য করে সৃজিত-মিথিলার সম্পর্ক নিয়ে ফলাও করে সংবাদ ছেপেছে।

তবে এমন গুঞ্জনে খুব স্বাভাবিক আচরণই করলেন সৃজিত। মিথিলার সঙ্গে বিয়ের গুঞ্জনকে পাত্তা না দিয়ে চ্যানেল আই অনলাইনকে সৃজিত বললেন, এগুলো স্বাভাবিক। সেই ২০১০ সাল থেকে যে নায়িকাদের সঙ্গে কাজ করেছি, তাদের মধ্যে ৯০ শতাংশ নায়িকাদের নিয়ে এমন জল্পনা হয়েছে। এটাকে আমি প্রফেশনাল হ্যাজার্ড হিসেবে মেনে নিয়েছি।

বেশির ভাগ সময়েই এসব খবরের ভিত্তি থাকে না বলেও জানান সৃজিত। তিনি বলেন, অতীত ঘাঁটলে দেখা যাবে অল্প কিছু গুঞ্জনের সত্যতা থাকলেও বেশির ভাগ জল্পনা ভিত্তিহীন হয়েছে।

তবে মিথিলার সঙ্গে সৃজিত মুখার্জির যে ‘ভালো বন্ধুত্ব’ রয়েছে সেটা স্বীকার করেছেন তিনি। সৃজিত বলেন, ‘মিথিলা যে আমার ভালো বন্ধু এ নিয়ে কোনো সংশয় নেই।’ প্রেমের বিষয়ে জিজ্ঞেস করা হলে সৃজিত বলেন, ‘এ ব্যাপারে কোনো মন্তব্য করতে পারবো না।’

এ প্রসঙ্গে জানতে সঙ্গে মিথিলার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি একটি ‘জরুরী মিটিং’-এ আছেন বলে জানান। পরবর্তীতে আবার যোগাযোগ করে হলে তিনি ফোন রিসিভ করেননি।

Reneta

এদিকে কলকাতার শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম ‘এই সময়’-এ প্রকাশিত সংবাদে বলা হয়, আগামী বছরের শুরুর দিকে বিয়ের পিঁড়িতে বসবেন সৃজিত-মিথিলা।

টাইমস অব ইন্ডিয়ার জানিয়েছে তাদের পরিচয়ের সূত্র। সংবাদ মাধ্যমটি জানায়, কয়েক মাস আগে ফেসবুকের মাধ্যমে সৃজিত এবং মিথিলার যোগাযোগ হয়। এরপর তাদের মধ্যে যোগাযোগ চলতে থাকে। নিজেদের মাঝে অনেক মিল খুঁজে পাওয়ায় ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। দুজনেই আবার কণ্ঠশিল্পী শাহানা বাজপেয়ীর ভালো বন্ধু।

সব মিলিয়ে বেশ চর্চার বিষয়ে পরিণত হয়েছে সৃজিত-মিথিলার সম্পর্ক!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কলকাতাবাংলাদেশমিথিলালিড বিনোদনসৃজিত মুখার্জি
শেয়ারTweetPin

সর্বশেষ

ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

জুন ৬, ২০২৬

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রের ভিসা পেলেন ইরানের ফুটবলাররা

জুন ৬, ২০২৬

ভারতের প্রথম মঙ্গল অভিযানের সেই শাড়ি এখন যুক্তরাষ্ট্রের জাদুঘরে

জুন ৬, ২০২৬

হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা, ইরানের রাডার স্টেশনে মার্কিন হামলা

জুন ৬, ২০২৬

রাজধানীতে কমতে পারে গরমের তীব্রতা, সারা দেশে বৃষ্টির আভাস

জুন ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT