চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিডিয়ার কাজ খবর খোঁজা, নারী খোঁজা নয়: রিয়ার পক্ষে নারীবাদীরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫২ অপরাহ্ণ ০৪, অক্টোবর ২০২০
বিনোদন
A A

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই আঙুল তোলা হচ্ছে রিয়া চক্রবর্তীর দিকে। ভারতের সংবাদমাধ্যম যেভাবে তাড়া করে বেড়াচ্ছে, হেনস্থা করেছে, যেভাবে তার দোষ প্রমাণিত হবার আগেই তাকে দোষী সাব্যস্ত করে ফেলেছে তা নিয়ে সমালোচনায় সোচ্চার হয়েছেন চলচ্চিত্র তারকা, নির্মাতা ও নারীবাদীরা।

রিয়া চক্রবর্তীর সঙ্গে মিডিয়ার আচরণের প্রতিবাদে ২০০০-এর বেশি মানুষ একটি খোলা চিঠিতে সাক্ষর করেছেন। এতে সাক্ষর করেছেন অনুরাগ কাশ্যপ, মিরা নাইর ফ্রিদা পিন্টো, জোয়া আখতার, ফারহান আখতার, অলঙ্কৃতা শ্রীবাস্তব, গৌরি সিন্দে, রীমা কাগটি, রুচি নারাইন, রাশিকা দুগাল, নিত্য মেহরাম আমরুতা সুভাস, মিনি মাথুর, দিয়া মির্জা এবং কুব্বরা সাইত।

চিঠিতে লেখা হয়েছে, কমবয়সী নারীকে নিয়ে কুরুচিপূর্ণ খবর ছড়িয়ে বিকৃত আনন্দ পাচ্ছে চ্যানেলগুলো। অথচ সালমান খান এবং সঞ্জয় দত্তের বেলায় এমনটা হয়নি। চিঠিতে অনুরোধ করা হয়েছে রিয়া চক্রবর্তীর ক্ষেত্রেও যেন এই অভিনেতাদের মতোই সম্মান প্রদর্শন করা হয় খবর প্রকাশের সময়।

লেখা হয়েছে, ‘একজন কমবয়সী নারীকে শিকারে পরিণত করা খুব সহজ, কারণ অনেকেই তাকে বিশ্বাস করবেন না, চরিত্র নিয়ে প্রশ্ন তুলবেন, স্বাধীনতা নিয়ে সমালোচনা করবেন। এধরনের গল্প তৈরি করা খুবই সস্তা কাজ।’

আরও লেখা হয়েছে, ‘আমরা এই চিঠি লিখেছে নিউজ মিডিয়ার উদ্দেশে, তারা যেন রিয়া চক্রবর্তীকে নিয়ে এধরণের বিবেক বর্জিত খবর প্রচার না করে। মিডিয়ার কাজ খবর খোঁজা, নারী খোঁজা নয়।’

মাদককান্ডে রিয়া চক্রবর্তীকে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। রিয়ার পাশাপাশি তার ভাই সৌভিককেও গ্রেফতার করা হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রিয়া চক্রবর্তীসুশান্ত সিং রাজপুত
শেয়ারTweetPin

সর্বশেষ

স্পেনকে হারাতে ‘নিখুঁত ম্যাচ’ খেলতে হবে বেলজিয়ামকে

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: শেখ হাসিনা

জুলাই ১০, ২০২৬

৩০তম জন্মদিনে ৩০০ গাছ লাগালেন অভিনেত্রী চমক

জুলাই ১০, ২০২৬

ব্রাজিল ফুটবলে না পারলেও, চুমুতে বিশ্বরেকর্ড

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT