চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাহতিমের কণ্ঠে জীবনের গান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১০ অপরাহ্ণ ০২, ফেব্রুয়ারি ২০১৯
বিনোদন
A A

সময়ের আলোচিত শিল্পী মাহতিম শাকিব। সোশাল মিডিয়ায় রাতারাতি জনপ্রিয়তা পাওয়া এই তরুণ এবার গাইলেন গীতিকার রবিউল ইসলাম জীবনের লেখা একটি গান।

‘যদি’ শিরোনামের গানটি ইতোমধ্যে রেকর্ডও সম্পন্ন হয়েছে। গীতিকার জীবন জানান, গত ১ ফেব্রুয়ারি সন্ধ্যায় গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গানটির সুর করেছেন নাজির মাহমুদ। সংগীতায়োজনে মুশফিক লিটু। আসছে ভালোবাসা দিবসে ডিজিটাল সল্যুশানের ইউটিউব চ্যানেল ‘রসগোল্লা’য় ভিডিও আকারে গানটি প্রকাশ করা হবে।

ভিডিওতে স্টুডিও পার্টেও অংশ নিবেন মাহতিম শাকিব। সঙ্গে থাকবেন দুজন জনপ্রিয় মডেল। ভিডিওটি নির্মাণ করবেন সঞ্জয় সমাদ্দার। এরবেশি আপাতত জানানো বারণ!

তবে গান প্রসঙ্গে রবিউল ইসলাম জীবন বলেন, মাহতিম শাকিবের কণ্ঠটি এরইমধ্যে সবার কাছে পরিচিতি পেয়েছে। ভারী মিষ্টি গলা তার। আমার লেখা এই গানটি ভালোবাসার। কথা এবং সুরের মধ্যে ঢুকে গেয়েছে সে। আমার বিশ্বাস ভালোবাসা দিবসে সংগীতপ্রেমীদের পছন্দের তালিকায় থাকবে গানটি।

গানটির জন্য সুরকার ও সংগীতায়োজককেও ধন্যবাদ জানান জীবন।

জীবনের সঙ্গে সুর মিলিয়ে মাহতিম শাকিব বলেন, জীবন ভাইয়ের কথায় এটা আমার প্রথম গান। আমার কণ্ঠ মাথায় রেখেই গানটি তৈরি করা হয়েছে। গাইতে গিয়ে খুব ভালো লেগেছে। সব মিলিয়ে দুর্দান্ত একটি কাজ হয়েছে। আশা করি সবার মনে ধরবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: মাহতিম শাকিবমিউজিক ভিডিওরবিউল ইসলাম জীবনলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

কান মাতালেন মুঙ্গিউ, আরো যারা পেলেন পুরস্কার

মে ২৪, ২০২৬

বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা কাটেনি, আশাবাদী ক্রীড়া প্রতিমন্ত্রী

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে ইরান-যুক্তরাষ্ট্র : ট্রাম্প

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

রামিসা হত্যা মামলার ফরেনসিক রিপোর্ট পেয়েছেন তদন্তকারী কর্মকর্তা

মে ২৩, ২০২৬

বাতিল হচ্ছে ঢাকা-গাজীপুর বিআরটি প্রকল্প, টোলে চলবে দ্রুতগতির গাড়ি

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT