চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাশরাফীর ক্যারিয়ার সেরা বোলিং

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪০ অপরাহ্ণ ০৮, জানুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

সাংসদ নির্বাচিত হয়ে যে মাঠের খেলায় মনোযোগ হারাননি, মাশরাফী বিন মোর্ত্তজা সেটির আরেকটি প্রমাণ দিলেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে। তার পেস-তোপে মাত্র ৬৩ রানে অলআউট হয়েছে তামিম-স্মিথদের দল। বল হাতে রংপুর রাইডার্স অধিনায়ক উত্তাপ ছড়ানোর সঙ্গে করেছেন টি-টুয়েন্টিতে ক্যারিয়ার সেরা বোলিং।

মঙ্গলবার কুমিল্লার টপঅর্ডারের চার ব্যাটসম্যানকে সাজঘরে পাঠিয়েছেন মাশরাফী। তামিম ইকবাল, এভিন লুইস, ইমরুল কায়েস ও স্টিভেন স্মিথকে আউট করেছেন। চার তারকাকে ফেরাতে মাত্র ১১ রান খরচ করেছেন ৪ ওভারে। সঙ্গে আছে একটি মেডেন।

আন্তর্জাতিক ও ঘরোয়া টি-টুয়েন্টি মিলিয়ে এটিই মাশরাফীর ক্যারিয়ার সেরা বোলিং। আগের সেরা বোলিংটি ছিল আয়ারল্যান্ডের বিপক্ষে। ২০১২ সালের জুলাইয়ে বেলফাস্টে স্বাগতিকদের বিপক্ষে ১৯ রানে ৪ উইকেট নিয়েছিলেন নড়াইল এক্সপ্রেস। আর বিপিএলে প্রথমবার পেলেন চার উইকেট, আগের বিপিএল সেরা ছিল ১৬ রানে ৩ উইকেট।

মাশরাফীর সামনে রীতিমত হাঁসফাঁসই করেছেন কুমিল্লার বিশ্বমানের ব্যাটসম্যানরা। দুই ওপেনার তামিম ইকবাল (৪) ও এভিন লুইস ৮ রানের বেশি করতে পারেননি। ব্যর্থতা ধরে রেখে ইমরুল কায়েস করেছেন মাত্র ২। অধিনায়ক স্টিভেন স্মিথকে রানের খাতাই খুলতে দেননি রংপুর অধিনায়ক।

মাশরাফীর পাশাপাশি বিধ্বংসী ছিলেন রংপুরের অন্য বোলাররাও। ২০ রানে তিন উইকেট নিয়েছেন স্পিনার নাজমুল ইসলাম অপু। দুই উইকেট নিয়েছেন আরেক পেসার শফিউল ইসলাম। অলরাউন্ডার ফরহাদ রেজার শিকার এক উইকেট।

রংপুরের বোলারদের তোপে নিজেদের সর্বনিম্ন ইনিংসের লজ্জার রেকর্ড গড়েছে কুমিল্লা। গত বিপিএলে সিলেট সিক্সার্সের বিপক্ষে ৬৭ রানে অলআউট হয়েছিল দলটি, সেটাই আগের সর্বনিম্ন, এখন দুইয়ে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএল-২০১৯বিপিএল-৬মাশরাফী বিন মোর্ত্তজারংপুর রাইডার্সলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ঘটনাবহুল খেলায় আর্জেন্টিনা জিতলো

জুলাই ৮, ২০২৬

এভাবেও ফিরে আসা যায়, এভাবেই ফিরে আসে চ্যাম্পিয়ন

জুলাই ৮, ২০২৬

দেশেজুড়ে আর্জেন্টিনা সমর্থকদের বিজয়োল্লাস, ঢাক-ঢোল-ভুভুজেলা বাজিয়ে বিজয় মিছিল

জুলাই ৮, ২০২৬

১৪ মিনিটের ঝড়, প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে কোয়ার্টারে আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬

চট্টগ্রাম ও রাঙামাটির আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT