চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাশরাফীদের সামনে সাকিবদের ১৮৩

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৮ অপরাহ্ণ ১১, জানুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ইনিংসের প্রথম ভাগটা ভালোই বোলিং ছিল রংপুরের। কম খরুচে বোলিংয়ের পাশাপাশি উইকেট নিয়ে ঢাকাকে চাপে রেখেছিলেন মাশরাফী-গাজীরা। কিন্তু পরের ভাগে পোলার্ড-রাসেলরা হাত খুললে ১৮৪ রানের বড় লক্ষ্যের সামনেই পড়তে হল রাইডার্সদের।

শের-ই-বাংলা স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে এসে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১৮৩ রানের সংগ্রহ গড়েছে ঢাকা ডায়নামাইটস।

শুক্রবার রংপুর রাইডার্স অধিনায়ক মাশরাফী শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন। ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই মারকুটে হযরতউল্লাহ জাজাইকে (১) সাজঘরে পাঠিয়ে তাকে স্বস্তি নেন সোহাগ গাজী।

অন্যপ্রান্তে মাশরাফীও কম যান না। ৪ ওভারে মাত্র ২২ রান খরচের দিনে যে একটি উইকেট তুলে নিয়েছেন, সেটি প্রতিপক্ষের আরেক ওপেনার সুনিল নারিনের। আইপিএল-সূত্রে ওপেনার বনে যাওয়া এ ক্যারিবীয়ান করতে পেরেছেন মাত্র ৮ রান।

খানিক পর ২ চার ও এক ছয়ে ৮ বলে ১৮ করা রনি তালুকদারকেও সাজঘরে পাঠান সোহাগ গাজী। ধারাবাহিকতায় ১২ বলে ১৫ করা মিজানুর রহমানকে এলবি করে পরিস্থিতি আরও পক্ষে আনেন হওয়েল।

এরপরই দৃশ্যপটের পরিবর্তন। একপাশে সাকিব দেখেশুনে, অন্যপাশে পোলার্ড উড়িয়ে-জুড়িয়ে মন খেলতে থাকেন। দুজনে ৪৫ বলে ৭৮ রান যোগ করেন। কাইরেন পোলার্ডের বিদায়ে ভাঙে জুটি। ৫ চার ও ৪ ছক্কায় ঝড় তুলে ২৬ বলে ৬২ করে যান এই ক্যারিবিয়ান।

Reneta

সাকিব ফেরেন তার খানিক পরই। ৪ চারে ৩৭ বলে ৩৬ রানে।

তাতেও বিপদ কাটেনি রংপুরের। আরেক মারকুটে আন্দ্রে রাসেল তখনও ক্রিজে। রাসেলই লক্ষ্যটা টেনে পৌনে দুইশ পার করেন। শফিউলের বলে বোল্ড হওয়ার আগে চারহীন ইনিংসে ৩ ছয়ে ১৩ বলে ২৩ করে যান।

রাইডার্সদের হয়ে ২টি করে উইকেট নেন বেনি হাওয়েল ও সোহাগ গাজী। একটি করে উইকেট গেছে মাশরাফী, ফরহাদ রেজার দখলে। শফিউল ইসলাম নিয়েছেন ৩ উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ঢাকাবিপিএল-২০১৯বিপিএল-৬মাশরাফীরংপুরসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

১০ গোল, ২ হ্যাটট্রিক, সুয়ারেজ ঝলকে বড় জয় মিয়ামির

মে ২৫, ২০২৬

পাকিস্তানে সামরিক ট্রেনে বোমা হামলায় প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

মে ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

রামিসা হত্যা মামলায় রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ

মে ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

আরাফার দিনে কাবা শরীফের সরাসরি ওপরে সূর্য থাকবে

মে ২৫, ২০২৬

ঈদের দিনে বৃষ্টির আশঙ্কা, ৫ বিভাগে হতে পারে ভারি বর্ষণ

মে ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT