চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাশরাফী শোনালেন কষ্টের সেই দিনের কথা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৫ পূর্বাহ্ণ ২৪, মে ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

ঘরের মাঠে বিশ্বকাপ। একমাস আগেই ঘোষণা হয়ে গেল দল। ১৫ জনের মধ্যে মাশরাফী বিন মোর্ত্তজা নেই। নিজেকে ফিট দাবি করলেও ‘ইনজুরি’ অজুহাতে ২০১১ বিশ্বকাপ খেলতে না পারা এ পেসারের জন্য অনন্ত এক আক্ষেপ। নির্বাচকদের দল ঘোষণার সেই দিনটির কথা স্মরণে এলে আজো আবেগ লুকিয়ে রাখা কঠিন হয়ে পড়ে ম্যাশের।

দেশের মাটিতে বিশ্বকাপ খেলতে না পারা চরম আক্ষেপের হলেও মাশরাফী এখন নিজেকে সৌভাগ্যবান মনে করেন একদমই ভিন্ন এক কারণে। তিনি বিশ্বকাপ নিয়ে ব্যস্ত থাকলে তার স্ত্রী সুমনা হক সুমি বেঁচে নাও থাকতে পারতেন!

তামিম ইকবালের ফেসবুক লাইভ শো’তে শনিবার নিজেদের মধ্যে আড্ডায় প্রসঙ্গক্রমে মাশরাফী জানালেন, ‘২০১১ বিশ্বকাপে বাংলাদেশের শেষ ম্যাচ ছিল সাউথ আফ্রিকার বিপক্ষে। আগের রাতে খুব অসুস্থ হয়ে পড়েছিল আমার স্ত্রী। রাতেই হাসপাতালে ভর্তি করাতে হয়েছিল। বাংলাদেশের ম্যাচের দিনই হয় অপারেশন। হুমায়রা (মাশরাফীর প্রথম সন্তান) জন্মের আগে সুমিকে ক্লিনিক্যালি ডেড ঘোষণা করা হয়েছিল। খেলা নিয়ে যদি ব্যস্ত থাকতাম, হয়ত সময়মত হাসপাতালে নিতে পারতাম না। যা হয় সবসময় ভালোর জন্যই হয়।’

বিশ্বকাপের আগে মাশরাফীর হাঁটুর অস্ত্রোপচার যিনি করেছিলেন, সেই অস্ট্রেলিয়ান চিকিৎসক ডেভিড ইয়াং মাশরাফীকে বলেছিলেন খেললে লিগামেন্ট আবারও ছিঁড়ে যেতে পারে। তারপরও খেলার ঝুঁকি নিতে চেয়েছিলেন নড়াইল এক্সপ্রেস।

খেলবেন বলেই নিজেকে তৈরি করে যাচ্ছিলেন মিরপুরের একাডেমি মাঠে। ফিটও হয়ে উঠেছিলেন পুরোপুরি। তবে একটি ভুল বোঝাবুঝি আর কিছু অজানা কারণে মাশরাফীকে স্কোয়াডে রাখেনি রফিকুল আলমের নির্বাচক কমিটি।

ভুলটা করেছিলেন তখনকার ফিজিও মাইকেল হেনরি। ডেভিড ইয়াংয়ের রিপোর্ট পুরোপুরি না পড়েই বিসিবিকে জানিয়ে দেন মাশরাফী খেলার অবস্থায় নেই। ইয়াংয়ের মেইলের উপরের অংশ পড়েই নিয়ে নেন সিদ্ধান্ত। কম্পিউটারে রিড মোর অপশনে ক্লিক করলেই হয়ত জানা যেত মাশরাফী যদি ঝুঁকি চায়, আত্মবিশ্বাসী থাকে তবে খেলতেও পারবে। পরে মাশরাফীর কাছে দুঃখপ্রকাশ করেছিলেন মাইকেল। ততক্ষণে নাম কাটা পড়ে গেছে বিশ্বকাপ দল থেকে। ৯ বছর ধরে অজানা থেকে যাওয়া তথ্যটি দিলেন মাশরাফী নিজেই।

Reneta

তামিমের লাইভ অনুষ্ঠানের অন্যদুই অতিথি মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ জানান, মাশরাফীকে বিশ্বকাপ দলে না দেখে তারাও ধাক্কা খেয়েছিলেন। মুশফিক বলেন, অবস্থা যা ছিল মাশরাফী ভাই ২০১১ বিশ্বকাপ খেলা ডিজার্ভ করতেন। মাহমুদউল্লাহ বলেন, মাশরাফী তখন বিসিবিতে আসতেন মাঝে মাঝেই চোখ লাল দেখতাম।

এটুকু বাদ দিলে তামিমের লাইভ শো’র শেষপর্ব হয়েছে অসাধারণ। বাংলাদেশের চার সিনিয়র ক্রিকেটার দিয়েছেন প্রাণখোলা আড্ডা। করোনাকালে মানুষকে একটু বিনোদন দিতেই বর্তমান-সাবেক তারকা ক্রিকেটারদের সঙ্গে আড্ডার আয়োজন করেছিলেন তামিম। শনিবার রাতে হয়ে গেল শেষ আড্ডাটি। যেখানে আমন্ত্রণ জানানো হয়েছিল সাকিব আল হাসানকেও। ব্যক্তিগত কারণে তিনি যুক্ত হতে রাজি হননি। তামিম সেটি আগেই ভক্তদের জানিয়ে দেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টাইগারতামিমবাংলাদেশ ক্রিকেটমাশরাফীমাহমুদউল্লাহলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT