চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মাশরাফির সিদ্ধান্ত সুচিন্তিত’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২০ অপরাহ্ণ ০৫, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A

টি-টুয়েন্টি ফরম্যাট থেকে টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার অবসরের সিদ্ধান্তকে সুচিন্তিত বলে মন্তব্য করেছেন বিসিবির সহ-সভাপতি মাহবুবুল আনাম। এই ফরম্যাট থেকে সরে যাওয়ার প্রসঙ্গ ছাড়াও বাংলাদেশের ক্রিকেটে মাশরাফির অবদান তুলে ধরেন তিনি।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বুধবার সংবাদমাধ্যমকে মাহবুবুল আনাম বলেন, ‘মাশরাফির নিজস্ব সিদ্ধান্তকে সম্মানের সঙ্গে নিতে চাই। আমি আগেও বলেছি কখন খেলা থেকে অবসর নিবে সেই সিদ্ধান্ত ও এককভাবে নিবে। মাশরাফি বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা স্তম্ভ। বাংলাদেশ ক্রিকেট আজকের যে অবস্থানে এসেছে সেখানে মাশরাফির অবদান প্রচুর। আমি সব সময় বলেছি মাশরাফি বড় হৃদয়ের ক্রিকেটার। তার সমতুল্য খেলোয়াড় আমি আজ অবধি বাংলাদেশ ক্রিকেটে দেখিনি। তার অভাব পূরণ করা বাংলাদেশ দলের পক্ষে সহজ হবে না। ওর মত খেলোয়াড় এক যুগে একটার বেশি আসে না। এ সিদ্ধান্ত তার একক। সে যে সিদ্ধান্ত নেবে সেটাই বড়। সে বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ চিন্তা করে সিদ্ধান্ত নিয়েছে।’

মাহবুব আনামও মনে করেন টি-টুয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের পিছিয়ে থাকা আর অন্য কাউকে জায়গা করে দিতেই মাশরাফির এমন সিদ্ধান্ত, ‘আমরা আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ব টি-টুয়েন্টি থেকে অনেক পিছিয়ে রয়েছি। সেখানে অন্য কাউকে জায়গা করে দেওয়ার জন্য সে সরে গেছে। এরকম মহৎ উদ্দেশ্য নিয়ে জাতীয় দলের অন্য ক্রিকেটারকে সরে যেতে আমি দেখিনি। হ্যাটস অফ টু হিম। ওর মত একজন অ্যাম্বাসেডর, একজন ক্রিকেটার যেন আমাদের ক্রিকেটের স্বার্থেই আমাদের সঙ্গে থাকতে পারে। তার থেকে কোন চাওয়া-পাওয়া ছিল না। তার থেকে যা চেয়েছি তার থেকে বেশি পেয়েছি।’

Banglabid

মাশরাফির স্পোর্টিং মনোভাব ও চৌকস নেতৃত্বের প্রশংসা করে বিসিবির সহ-সভাপতি বলেন, ‘সে যেভাবে গতকালও দলকে নেতৃত্ব দিয়েছে সেখানে কোন জায়গায় কোন ত্রুটি পাবেন না। সে যখন মাঠে থাকে, যেমন ফিজিক্যাল কন্ডিশন নিয়ে… আমি মনে করি না বিশ্বের অন্য কোন স্পোর্টসম্যান এটা করত। আমি মনে করি মাশরাফি যে সিদ্ধান্ত নিয়েছে সেটি সুচিন্তিত সিদ্ধান্ত। সে যেভাবে জুনিয়র ক্রিকেটারদের উৎসাহিত করছে সেটা অভাবনীয়। অতীতে কিন্তু আমাদের ড্রেসিংরুমের পরিবেশ এমন ছিল না।’

মাশরাফির অবসরের সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না অনেক ভক্ত। মাহবুবুল আনাম মনে করিয়ে দেন সে এখনও ওয়ানডে অধিনায়ক, ‘আমরা মনে হয় একটু বেশি কথা বলছি কিংবা মাতামাতি করছি। সে এখনও বাংলাদেশের ওয়ানডের অধিনায়ক। আমরা তার নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে যাব। তার আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলতে যাব। আমার মনে হয় সেদিকে বেশি মনোযোগ দেয়া ভাল।’

টি-টুয়েন্টি ফরম্যাটে পরবর্তী অধিনায়ক কে হবেন সেটি বোর্ড সভায় সিদ্ধান্ত হবে বলে জানান বিসিবির সহ-সভাপতি। মাশরাফির মতামত সেখানে গুরুত্ব পাবে বলেও জানান তিনি, ‘নতুন অধিনায়কের সিদ্ধান্ত পরবর্তী বোর্ড মিটিংয়ে নেব। সাম্প্রতিক সময়ে কোন টি-টুয়েন্টি ম্যাচ নেই। পাকিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের আগে আমাদের টি-টুয়েন্টি খেলা নেই। সেটাও জুলাই-আগস্টের দিকে। আমাদের হাতে সময় রয়েছে। এ বিষয়ে আমরা অবশ্যই মাশরাফির সঙ্গে আলোচনা করব। সে যেহেতু দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে আমার তার সিদ্ধান্তকেও গুরুত্বের সঙ্গে দেখব।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাশরাফি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নালা খুঁড়তে গিয়ে ৯৮ কোটি টাকার স্বর্ণ পেল ১৮ বছরের তরুণ!

আগস্ট ১৬, ২০২৬

‘সমালোচনা পারফরম্যান্সে প্রভাব ফেলেনি, খেলোয়াড়রা এসব নিয়ে ভাবে না’

আগস্ট ১৬, ২০২৬

অস্ট্রেলিয়া ও বিশ্ব গণমাধ্যম বাংলাদেশের জয় নিয়ে কী বলছে

আগস্ট ১৬, ২০২৬

মডেল ও অভিনেত্রী রিধির মৃত্যুর নেপথ্যে কী, ঘনিষ্ঠ বন্ধু কারাগারে

আগস্ট ১৬, ২০২৬

১৫ আগস্টের আয়োজন থেকে ১৫ আইনজীবী গ্রেপ্তার

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT