চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালয়েশিয়ায় সন্ত্রাসবিরোধী অভিযানে বাংলাদেশিসহ আটক চার শতাধিক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৬ অপরাহ্ণ ০৮, আগস্ট ২০১৭
প্রবাস সংবাদ
A A
মালয়েশিয়া-সন্ত্রাসবিরোধী অভিযান

মালয়েশিয়ায় সন্ত্রাসবিরোধী অভিযানে চারশ’রও বেশি মানুষ আটক হয়েছে, যাদের বেশিরভাগই বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানের নাগরিক। রাজধানী কুয়ালালামপুরে চালানো পরপর কয়েকটি অভিযানে এদের আটক করা হয়।

আটক ব্যক্তিদের কাছ থেকে জব্দ জিনিসপত্রের মধ্যে জাল পাসপোর্ট ও মালয়েশিয়ার ইমিগ্রেশন সংক্রান্ত ভুয়া কাগজপত্র তৈরির মেশিনও রয়েছে।

বিবিসি জানায়, আর সপ্তাহখানেক পরই মালয়েশিয়ায় সাউথইস্ট এশিয়ান গেমস শুরু হতে যাচ্ছে। ওই আয়োজনকে সামনে রেখে কুয়ালালামপুরে নিরাপত্তা ব্যবস্থা অনেক বেশি জোরদার করা হয়েছে। তারই অংশ হিসেবে অভিযানগুলো চালাচ্ছে মালয়েশিয়া কর্তৃপক্ষ।

সোমবারের অভিযানে বিভিন্ন বাড়িতে পুলিশকে দরজা ভেঙ্গে ঢুকে লোকজনকে হাতকড়া পরিয়ে বাসে তুলে নিয়ে যেতে দেখা যায়। এরপর তদন্ত ও স্ক্রিনিংয়ের জন্য তাদের নিকটস্থ থানায় নিয়ে যাওয়া হয়।

কর্তৃপক্ষ বলছে, ভ্রমণের কাগজপত্র নেই বা ভুয়া কাগজ আছে এমন ব্যক্তি বা সিরিয়া ও ইরাকের জঙ্গি গোষ্ঠীর সঙ্গে জড়িত থাকতে পারে এমন মানুষদের টার্গেট করেই অভিযানগুলো চালানো হয়েছে।

‘যে বিদেশিদের বিরুদ্ধে জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহ করা হচ্ছে, বিশেষ করে সিরিয়ায় সক্রিয় সংগঠনগুলোর সঙ্গে, তাদের আমরা চিহ্নিত করে ব্যবস্থা নেবো,’ ফ্রি মালয়েশিয়া টুডে’কে বলেছেন পুলিশের সন্ত্রাসবিরোধী ইউনিটের কর্মকর্তা আইয়ুব খান মাইদিন পিচায়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অবৈধ অভিবাসীমালয়েশিয়ামালয়েশিয়ায় বাংলাদেশি আটক
শেয়ারTweetPin

সর্বশেষ

৭ মিনিটের ঝড়, আরও একবার প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬

গোলহীন প্রথমার্ধে শুধু উত্তেজনাই ছড়াল

জুলাই ১৬, ২০২৬

মহাখালীর বাস টার্মিনাল কি সরে যাবে?

জুলাই ১৫, ২০২৬
ছবি: পিএমও

চরমপন্থা বা উগ্রবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬

জাল কাগজে ক্ষতিপূরণের প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT