চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্কিন যুদ্ধজাহাজের সঙ্গে তেল ট্যাঙ্কারের সংঘর্ষ, নিখোঁজ ১০

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩১ পূর্বাহ্ণ ২১, আগস্ট ২০১৭
আন্তর্জাতিক
A A
মার্কিন নৌবাহিনী-জাহাজ-সিঙ্গাপুর-তেলের ট্যাঙ্কার

সিঙ্গাপুর উপকূলের কাছে একটি তেলবাহী জাহাজের সঙ্গে মার্কিন ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজের সংঘর্ষে ৫ নৌবাহিনী নাবিক আহত হয়েছে। নিখোঁজ আছে আরও ১০ জন। মার্কিন নৌবাহিনী এ তথ্যটি নিশ্চিত করেছে।

বিবিসি জানায়, ইউএসএস জন এস ম্যাককেইন নামের ওই যুদ্ধজাহাজটি সিঙ্গাপুরের পূর্বদিকে যাত্রা করছিল। সেদিকের বন্দরে নিয়মিত সিডিউল অনুযায়ী নোঙ্গর করার জন্য প্রস্তুতি নেয়ার সময়ই সেটি লাইবেরিয়ার পতাকাযুক্ত তেলের ট্যাঙ্কারটিকে ধাক্কা দেয়।

স্থানীয় সময় সোমবার ভোর ৫.২৪-এ (বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত ৩.২৪) সংঘর্ষটি ঘটে। প্রাথমিক প্রতিবেদনে জানানো হয়েছে, যুদ্ধজাহাজের বামদিক বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জানিয়েছে, তাদের জাহাজ বর্তমানে নিজস্ব ব্যবস্থায়ই চলছে এবং সিঙ্গাপুর বন্দরের দিকে এগিয়ে যাচ্ছে।

নিখোঁজদের খুঁজে বের করার জন্য বড় পরিসরে উদ্ধার অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে বিবিসি। মার্কিন সামরিক হেলিকপ্টারের পাশাপাশি সিঙ্গাপুর নৌবাহিনী ও কোস্টগার্ড উদ্ধার অভিযান চালাচ্ছে। মালয়েশিয়াও এই কাজে অংশ নিয়েছে বলে জানিয়েছে বিবিসি।

অন্যদিকে সংঘর্ষের শিকার ট্যাঙ্কার আলনিক এমসি’র সামনের দিকের একটি  ট্যাংকে আঘাত লেগেছে। ট্যাংকটি পানি থেকে ৭ মিটার ওপরে। তবে সংঘর্ষে ট্যাংকারের কোনো ক্রু’র কোনো ক্ষতি হয়নি বা সমুদ্রে তেল ছড়ানোর ঘটনাও ঘটেনি।মার্কিন নৌবাহিনী-জাহাজ-সিঙ্গাপুর-তেলের ট্যাঙ্কার

ট্র্যাকিং ওয়েবসাইট মেরিনট্রাফিক জানিয়েছে, ট্যাঙ্কারটির অবস্থান স্থানীয় সময় সোমবার সকাল, অর্থাৎ দুর্ঘটনার প্রায় ৯০ মিনিট পর পর্যন্ত ছিল মালয়েশিয়ার জোহর প্রদেশের পূর্ব উপকূল থেকে কয়েক কিলোমিটার দূরে।

Reneta

আলনিক এমসি মোটামুটি ৩০ হাজার টন ধারণক্ষমতা সম্পন্ন, যা ইউএসএস জন এস ম্যাককেইনের ওজনের তিনগুণ। ৬শ’ ফুট লম্বা তেলবাহী জাহাজটি মার্কিন মিসাইল ডেস্ট্রয়ারের চেয়ে সামান্য লম্বা (৫০৫ ফুট)। একটি প্রতিবেদনে জানানো হয়েছে, ট্যাঙ্কারটিতে আসলে তেল ভরা ছিল না। ট্যাঙ্কারটি প্রায় খালি ছিল।

সাম্প্রতিক সময়ে এই নিয়ে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর কোনো জাহাজ সংঘর্ষে পড়ল। এর আগে গত জুনের মাঝামাঝি সময়ে জাপান উপকূলে একটি বাণিজ্যিক জাহাজের সঙ্গে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস ফিজজেরাল্ডের সংঘর্ষের পর থেকে নিখোঁজ ওই জাহাজের ৭ সেনার মরদেহ উদ্ধার করা হয়। সংঘর্ষে নৌবাহিনীর জাহাজের দুমড়ে মুচড়ে যাওয়া অংশ থেকে উদ্ধারকারীরা নিখোঁজ ওই সাত ক্রু’র মরদেহ উদ্ধার করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মার্কিন নৌবাহিনীর জাহাজযুক্তরাষ্ট্রসিঙ্গাপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়নে একচুলও ছাড় নয়, ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

পানির নিচে সড়ক, সাজেকে আটকা প্রায় ৪০০ পর্যটক

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় শুরু হচ্ছে জাতীয় বৃক্ষমেলা

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বুধবার একই সময়ে সূর্যের আলো পাবেন পৃথিবীর ৯৯ শতাংশ মানুষ

জুলাই ৮, ২০২৬

মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনায় বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT