চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মারা গেছেন কিংবদন্তি আলোকচিত্রী নিমাই ঘোষ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৫ অপরাহ্ণ ২৫, মার্চ ২০২০
বিনোদন
A A

ট্যাক্সিতে কুড়িয়ে পাওয়া ক্যামেরায় ফ্রেমবন্দি করেছিলেন কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়কে। আগুন্তুক তরুণের ক্লিক পছন্দ করেছিলেন পথের পাঁচালীর পরিচালক। পিঠ চাপড়ে বলেছিলেন ‘তুমি তো আমার অ্যাঙ্গেল মেরে দিয়েছো হে! ছবি তোলো, ছবি তোলো।’-এরপর আর পিছু হটেন নি। মৃত্যুর আগ পর্যন্ত ক্যামেরায় চোখ ছিলো তার!

বলছি প্রখ্যাত আলোকচিত্রী নিমাই ঘোষের কথা। যিনি টানা ২৫ বছর সত্যজিৎ রায়ের (সত্যজিৎ-এর মৃত্যুর আগ পর্যন্ত) অদ্বিতীয় আলোকচিত্রী হিসেবে কাজ করেছেন। বুধবার (২৫ মার্চ) ৮৬ বছর বয়সে তিনি থামলেন। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

তাঁর মৃত্যুর খবর প্রকাশ করে ছোট ভাই চিত্ত ঘোষের বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন নিমাই ঘোষ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।

ভারতে লকডাউনের কারণে একসঙ্গে শেষকৃত্য করতে ২০ জনের বেশির যাওয়ার নিয়ম নেই। তাঁর একমাত্র ছেলে রয়েছেন মুম্বাই। লকডাউনের কারণে বাবাকে শেষ দেখাও দেখতে পারেননি ছেলে। বুধবার দুপুরে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

তিনি জানান, এই বৃদ্ধ বয়সেও ছবি তোলার কাজ চালিয়ে যাচ্ছিলেন নিমাই ঘোষ। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

সত্যজিৎ রায়ের এই বাক্যটাই বদলে দিয়েছিল নিমাই ঘোষের জীবন। স্থিরচিত্রগ্রাহক হিসেবে সত্যজিতের সঙ্গে কাজ করেছেন ‘গুপি গায়েন বাঘা বায়েন’ থেকে ‘আগন্তুক’-এ। এছাড়া মৃণাল সেন, ঋত্বিক ঘটক, অপর্ণা সেনের মতো পরিচালকদের সঙ্গে কাজ তিনি। ২০১০ সালে পদ্মশ্রী সম্মাননা পেয়েছেন তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আগন্তুকক্যামেরানিমাই ঘোষপ্রয়াণলিড বিনোদনসত্যজিত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: নুসরাত জাহান নিপা (সংগৃহীত)।

কাগজের তুষারকণা তৈরি করে আবারও গিনেস বুকে বাংলাদেশি নুসরাত

জুলাই ৮, ২০২৬

আর্জেন্টিনা ম্যাচের রেফারি নিয়ে ফিফায় অভিযোগ জানাল মিশর

জুলাই ৮, ২০২৬

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

জুলাই ৮, ২০২৬

বন্যা পরিস্থিতি: আগামী ৭২ ঘণ্টায় বেশ কয়েকটি নদীর পানি বাড়তে পারে

জুলাই ৮, ২০২৬

আর্জেন্টিনা-মিশর ম্যাচে রেফারিং বিতর্ক: বিশ্ব গণমাধ্যম যা বলছে

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT