চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানব প্রজাতির ভবিষ্যৎ অনিশ্চিত: বিজ্ঞানবক্তা আসিফ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪২ অপরাহ্ণ ০৫, মার্চ ২০১৯
তথ্যপ্রযুক্তি
A A
আসিফ

প্রাকৃতিক ও মহাজাগতিক কারণেই প্রাণিজগতের দ্বিপদী প্রজাতিটির ভবিষ্যৎ খুবই অনিশ্চিত। তার ওপর ক্ষমতা ও শ্রেষ্ঠত্ব লাভে মরিয়া মানুষ নিজেদের ভবিষ্যৎকে আরও অনিশ্চিত গন্তব্যের দিকে ঠেলে দিচ্ছে। এমনটাই মনে করেন পেশাদার বিজ্ঞানবক্তা আসিফ। মঙ্গলবার রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজে এক বক্তৃতায় অংশ নেয়া শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমরাই পৃথিবীকে রক্ষা করবে। নইলে পৃথিবীকে বাঁচানো যাবে না।’

‘মানব প্রজাতির অনিশ্চিত গন্তব্য’ শিরোনামে এটি ছিল ডিসকাশন প্রজেক্টের ৭৭তম উন্মুক্ত আলোচনা। মাইলস্টোন কলেজের পদার্থ বিজ্ঞানের শিক্ষক নোমান মোত্তাকী জানান, এতে সাড়ে ছয়শর বেশি শিক্ষার্থী অংশ নেন। এছাড়া ওই শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দুই যুগের বেশি সময় ধরে আসিফ বাংলাদেশের প্রায় সব প্রান্তে সব শ্রেণি পেশার মানুষের কাছে বিজ্ঞানের বারতা ফেরি করে বেড়াচ্ছেন। এই ‘মহাজাগতিক পথিক’ প্রায় পৌনে তিনশ বিজ্ঞানবক্তৃতা করেছেন। পৃথিবীর সাংস্কৃতিক সংঘাত থেকে শুরু করে ‘নক্ষত্রের জন্ম-মৃত্যু’- বৈচিত্র্যে ভরা তার ভাষণের বিষয়বস্তু।

গতকালের বক্তৃতায় ‘মহাজাগতিক আলোয় ফিরে দেখা’র লেখক আসিফ বলেন, আমরা যদি মহাবিশ্বের ইতিহাসের দিকে তাকাই, তাহলে এক ধরনের বোধ তৈরি হয়: কত সংগ্রামের মধ্য দিয়ে আমরা আজ এখানে এসেছি। বিজ্ঞান আসলে মানবিক বোধকেই উৎসারিত করে।

বক্তৃতা শেষে শিক্ষার্থীরা তাদের মনের কোণে জমে থাকা কৌতূহলী প্রশ্নগুলোর জবাব খুঁজতে থাকে আসিফের কাছে। ডাইনোসর থেকে ভিনগ্রহী, প্রাণের বির্বতন থেকে মঙ্গলে অভিযান, নানা বিষয়ে তারা সৃজনশীল সব প্রশ্ন তুলেছিল।

মাইলস্টোন কলেজ বিজ্ঞান ক্লাব আয়োজিত এ বক্তৃতার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ লে. কর্নেল (অব.) এম. কামাল উদ্দিন ভূঁইয়া, প্রশংসাভাষণ দেন উপাধ্যক্ষ মিজানুর রহমান খান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কলেজের ইংরেজি শিক্ষক নুসরাত আলম স্বপ্না।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হলো জুলাই স্মৃতি জাদুঘর

আগস্ট ৬, ২০২৬

স্পিনারদের দাপটে ৩ বছর পর বিদেশের মাটিতে টেস্ট জয় পাকিস্তানের

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে নদীদূষণকারী শিল্পপ্রতিষ্ঠানে পরিবেশ অধিদপ্তরের অভিযান

আগস্ট ৬, ২০২৬

উজানের ঢল ও ভারী বৃষ্টিতে তিন বিভাগে বন্যার শঙ্কা

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

অন্য প্রতিষ্ঠানের সিস্টেমে এআই মডেলের অনুপ্রবেশ

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT