চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মাদ্রিদের বিশেষ নির্দেশে আমাকে দুর্বল করার চেষ্টা হয়েছিল’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৭ পূর্বাহ্ণ ১১, জুন ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

স্পেন যেন ফুটবলারদের কঠিনভূমি। স্প্যানিশ লিগে খেলে খেলোয়াড়রা যেমন কামান যশ-খ্যাতি, তেমনি আছে ‘ট্যাক্স’ নামক এক কঠিন ব্যবস্থাও। ক্রিস্টিয়ানো রোনালদো, জাবি আলোনসোর মতো নামি-দামি খেলোয়াড়দের মাথায় ঝুলছে ট্যাক্স ফাঁকির মামলা।

লিওনেল মেসিও ছিলেন সেই তালিকায়। বিশাল অর্থদণ্ড দিয়ে তাকে বাঁচাতে হয়েছে স্পেনে নিজের ক্যারিয়ার। বার্সেলোনার আর্জেন্টাইন মহাতারকার দাবি, ‘বিশেষ’ এক নির্দেশে তাকে দুর্বল করার জন্য ফাঁসানো হয়েছিল কর ফাঁকির মামলায়।

৪১ লাখ ইউরো কর ফাঁকির অভিযোগে ২১ মাসের কারাদণ্ড হয়েছিল মেসির। তবে, প্রথমবারের জন্য দুই বছরের কম জেল হওয়ায় সেযাত্রায় রক্ষা পান আর্জেন্টাইন তারকা। জেল থেকে বাঁচতে বিভিন্ন সময়ে এক কোটিরও বেশি ইউরো অর্থদণ্ড দিতে হয়েছে মেসিকে।

স্পোর্টের সঙ্গে সাক্ষাৎকারে মেসির দাবি, স্পেনের রাজধানী মাদ্রিদের বিশেষ এক মহলের ইঙ্গিতে চক্রান্ত করে তাকে এভাবে ফাঁসানো হয়েছিল, ‘মাদ্রিদ থেকে নির্দেশ দেয়া হয়েছে যেন আমাকে আক্রমণ করা হয়, মারা হয় আর আমাকে দুর্বল বানিয়ে তার পূর্ণ সদ্ব্যবহার করা হয়। বিশ্বাস করুন এভাবে জীবন-যাপন করা খুব কঠিন।’

সাক্ষাৎকারে মেসি উদ্বেগ প্রকাশ করেছেন বার্সার যুব একাডেমি লা মাসিয়া নিয়েও। সেই যুব স্কুল থেকেই মেসির উত্থান। আগের মতো এখান থেকে আর প্রতিভা উঠে আসছে না বলেই শঙ্কা তার, ‘একাডেমি তার লক্ষ্য হারিয়ে ফেলেছে। মূল্যবান খেলোয়াড়রা হারিয়ে যাচ্ছে। বিশ্বসেরা একটা ক্লাবের জন্য এ এক অশনি সংকেত।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: লিওনেল মেসিলিড বিশ্বকাপলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

অবসর ভেঙে বিশ্বকাপে ফিরছেন নয়্যার?

মে ১৫, ২০২৬
নিহত মাছ ব্যবসায়ী বাবু শিকদার

বরিশালে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, আটক ২

মে ১৫, ২০২৬

চাঁদপুরের চরাঞ্চলে কালোজিরা চাষের সম্ভাবনা

মে ১৫, ২০২৬

আবার বিশ্বকাপ, আবারও শাকিরা

মে ১৫, ২০২৬

হরমুজ প্রণালি উন্মুক্ত রাখতে একমত ট্রাম্প-শি জিন পিং

মে ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT