চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাতৃভাষা দিবসে ঢাবি এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রীতি বিতর্ক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১৪ অপরাহ্ণ ২১, ফেব্রুয়ারি ২০১৮
শিক্ষা
A A

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রীতি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে ঢাবি ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) পায়রা চত্বরে এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।

ভাষা শহীদদের স্মরণে ও বাংলা ভাষার মাধ্যমে বাঙালি সংস্কৃতির সমৃদ্ধি উদযাপনের লক্ষ্যে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি এই বিশেষ প্রীতি বিতর্কের আয়োজন করে।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘কাঁটাতার উত্তর নয়, এক দীর্ঘ প্রশ্ন’ শিরোনামে ভাষার মাধ্যমে খণ্ডিত বাংলার মানুষের মাঝে আরও একবার বৃহত্তর জাতীয়তাবোধের চেতনা ফিরিয়ে আনার লক্ষ্যে এই বিতর্কের আয়োজন। বিতর্কের পক্ষে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, আর বিপক্ষে অবস্থান ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের।

বিতর্ক শেষে কলকাতা বিশ্ববিদ্যালয় বিতর্ক দলের পক্ষ থেকে কলকাতার ইসলামিয়া কলেজে ‘বঙ্গবন্ধুর চেয়ার’ প্রতিষ্ঠা করার আহ্বান জানানো হয়।

বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে ছিলেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। তিনি বলেন: যদি ইসলামিয়া কলেজ কর্তৃপক্ষ উদ্যোগ গ্রহণ করে তাহলে ঢাবি কর্তৃপক্ষ সব ধরনের সহযোগিতা করবে। কেননা ভাষা আন্দোলনের মূল চেতনা ছিল অসাম্প্রদায়িক বাঙালি জাতীয়তাবাদী চেতনা। এই চেতনাকে ধারণ করেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়ে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। বঙ্গবন্ধু এখন শুধু জাতির জনকই নন, তিনি এখন বৈশ্বিক সম্পদে পরিণত হয়েছেন।

ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি আবু বক্কর সিদ্দিক প্রিন্সের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির মডারেটর অধ্যাপক মাহবুবা নাসরিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সৌমিত্র শেখরসহ অনেকে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসঢাবিবিতর্ক প্রতিযোগিতা
শেয়ারTweetPin

সর্বশেষ

স্বাস্থ্য খাতে বরাদ্দ ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা

জুন ১১, ২০২৬

ব্যাংক হিসাবে ৪ লাখ টাকা থাকলে আবগারি শুল্ক

জুন ১১, ২০২৬

লক্ষ্য ২৫ লাখ কর্মসংস্থানে ৬০ হাজার কোটি টাকার স্টিমুলাস প্যাকেজ ঘোষণা

জুন ১১, ২০২৬

প্রস্তাবিত বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ কতো?

জুন ১১, ২০২৬

ক্রিয়েটিভ অর্থনীতি খাত উন্নয়নে ৩০০ কোটি টাকা বরাদ্দ

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT