চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাঠে সাকিব, হলে শাকিব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৩ পূর্বাহ্ণ ১০, জুন ২০১৯
বিনোদন
A A

জমে উঠছে ক্রিকেট বিশ্বকাপ! চলতি আসরের ফেভারিট দল হিসেবেই সবার মুখে মুখে এবার রয়েছে বাংলাদেশ নামটি। বিশ্বকাপের প্রথম ম্যাচে সাউথ-আফ্রিকাকে হারানোর মধ্য দিয়ে তা যেনো আরো পোক্ত হয়। এরপর টানা দুটি ম্যাচ হারলেও বাংলাদেশের দর্শকরা ভরসা না হারিয়ে তাকিয়ে আছেন ইংল্যান্ড ও ওয়েলস-এর মাঠে বাংলাদেশের বাকি ম্যাচগুলোর দিকে!

বিশেষ করে দেশি দর্শকদের ভরসার প্রতীক হয়ে আছেন সাকিব আল হাসান। চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই দারুণ ছন্দে এই তারকা খেলোয়ার। পারফর্মেন্সের ধারাবাহিকতা ধরে রেখে এখন পর্যন্ত বিশ্বকাপের টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহকারী তিনি।

এদিকে ক্রিকেটের এই বিশ্বকাপের কারণে কিছুটা ম্লান ঈদুল ফিতরের টেলিভিশন ও অনলাইনের জমকালো অনুষ্ঠানমালা! টেলিছবি ও নাটকের প্রযোজক, নির্মাতা থেকে কলাকুশলীরাও বলছেন, বিশ্বকাপের জন্য সবকিছুরই এবার কাটতি কম। বিশেষ করে অনলাইনের নাটকগুলো নিয়ে অন্যান্যবার যে রকম হিড়িক পড়ে যায়, তেমন ঘটনা এবার খুব একটা চোখে পড়েনি।

বিশ্বকাপের এই উত্তাপ থেকে বাদ পড়েনি বড়পর্দাও। ঈদুল ফিতরে এবার বড় পর্দায় মুক্তি পেয়েছে মোট তিনটি ছবি। মালেক আফসারীর ‘পাসওয়ার্ড’, সাকিব সনেট ও তার টিমের ‘নোলক’ এবং অন্যটি অনন্য মামুনের ‘আবার বসন্ত’।

এরমধ্যে ‘আবার বসন্ত’ ছবিটি দেশের মাত্র গুটি কয়েক প্রেক্ষাগৃহে মুক্তি দিলেও ‘পাসওয়ার্ড’ ও ‘নোলক’ ছবি দুটো দেশের প্রায় আড়াই শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। দুটি ছবিতেই মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ তারকা অভিনেতা শাকিব খান।

ছবি দুটির পরিবেশনার সঙ্গে যুক্তরা জানালেন, বিশ্বকাপের জন্য অন্যবারের তুলনায় এবার সার্বিকভাবেই দর্শক একটু কম। তারপরও বেশকিছু নামিদামি হলগুলোতে ঈদের দিন থেকেই শাকিবের দুটি ছবি হাউজফুল যাচ্ছে। বিশেষ করে ‘পাসওয়ার্ড’ ছবিটি দেখতে ঢাকার বাইরেও দর্শকের বাঁধ ভাঙা উচ্ছ্বাস দেখা গেছে।

Reneta

অনেকে বিশ্বকাপে সাকিব আল হাসানের পারফর্মেন্সের সঙ্গে ঈদ মৌসুমে দেশের প্রেক্ষাগৃহে শাকিব খানের রাজত্বকে মিলিয়ে বর্ণনা করলেন এভাবে, ‘মাঠে সাকিব আর হলে শাকিব!’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবার বসন্তনোলকপাসওয়ার্ডমালেক আফসারীলিড বিনোদনশাকিব খানসাকিব আল হাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের বিদায়ে খুশি যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি প্রধান

জুন ৩০, ২০২৬

রাতে পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী নিহত

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল

জুন ৩০, ২০২৬

মুস্তাফা মনোয়ারের সৃষ্টি ও আদর্শকে ধারণ করে দেশের শিল্প ও সংস্কৃতি সমৃদ্ধ হবে

জুন ৩০, ২০২৬

চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ’

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT