চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাঠে ফিরলেন সাকিব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৫ অপরাহ্ন ২৪, আগস্ট ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ছুটি শেষে কন্ডিশনিং ক্যাম্পে যোগ দিয়েছেন সাকিব আল হাসান। শনিবার শের-ই-বাংলা স্টেডিয়ামে এসে ব্যস্ত সময় কাটিয়েছেন বাংলাদেশের টেস্ট ও টি-টুয়েন্টি অধিনায়ক।

নতুন কোচদের সঙ্গে পরিচয় পর্ব সেরেই সাকিব নেমে পড়েন অনুশীলনে। স্কিল ক্যাম্প শুরুর আগেই সেন্টার উইকেটের নেটে ঘাম ঝরান ব্যাট হাতে। পরে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খানের কক্ষে নির্বাচক, কোচদের সঙ্গে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ও ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজ নিয়ে টিম ম্যানেজমেন্টের পরিকল্পনায় অংশ নেন অধিনায়ক।

বিশ্বকাপে দুর্দান্ত নৈপুণ্য দেখানো সাকিব শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে পায়নি বাংলাদেশ। বিসিবির কাছ থেকে ছুটি নিয়ে গিয়েছিলেন হজ পালনে। সেখান থেকে ফিরে যুক্তরাষ্ট্রে কয়েকদিন কাটিয়ে শুক্রবার দিবাগত রাত ৩টায় ফেরেন ঢাকায়। সকাল হতেই চলে আসেন অনুশীলনে।

সাকিবের মাঠে ফেরা প্রসঙ্গে আকরাম খান বলেন, ‘অধিনায়ক রাত তিনটায় দেশে পৌঁছে সকালে অনুশীলনে এসেছে, এটা খুব ইতিবাচক।’

‘সামনেই সিরিজ সেটা নিয়ে আমরা আলাপ-আলোচনা করলাম। খুবই ভালো আলোচনা হয়েছে। এটা আমরা ধারাবাহিকভাবে চালিয়ে যাব। কোচ-অধিনায়ক-নির্বাচকরা ছিলেন। পরিচয় পর্ব হলো। কীভাবে কাজ করবো তা ঠিক করে ফেললাম। কীভাবে দেশে-বিদেশে ভালো করা যায়। কোচ-অধিনায়কের কী চাহিদা থাকবে, নির্বাচকদের কী ভূমিকা থাকবে। আমি কী করতে পারি। এসব নিয়ে কথা হয়েছে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টসসাকিব আল হাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির জোড়া গোলে টেবিলে বড় লাফ মিয়ামির

এপ্রিল ১৯, ২০২৬

আন্তর্জাতিক বিনিয়োগ ও ডিজিটাল অর্থব্যবস্থা বিষয়ক সম্মেলন শুরু

এপ্রিল ১৯, ২০২৬

মিশারীর ৬ উইকেট, স্কুল ক্রিকেটে গনি মডেল হাই স্কুলের দাপুটে জয়

এপ্রিল ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা

এপ্রিল ১৮, ২০২৬

হরমুজ প্রণালীতে গুলি! কাছাকাছি মার্কিন রণতরী

এপ্রিল ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT