চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাগুরায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার চেষ্টা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৯ অপরাহ্ণ ২৮, আগস্ট ২০১৯
- সেমি লিড, জনপদ, মাগুরা
A A

যৌতুকের মামলা করায় মাগুরার শলিখা উপজেলার ছয়ঘরিয়া গ্রামে ফাতেমা বেগমকে (২৪) গতরাতে কুপিয়ে জখমসহ পুড়িয়ে হত্যার চেষ্টা করেছে তার স্বামীসহ দুর্বৃত্ত একটি গ্রুপ। আহত ফাতেমা মাগুরা সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

ফাতেমার অভিযোগ একই গ্রামের ইসমাইল হোসেনের ছেলে হুমায়ুনের সাথে ৬ বছর আগে তার বিয়ে হয়। তাদের ৪ বছরের একটি কন্যা সন্তান আছে। মেয়েটি জন্মের পর থেকেই মাদকাসক্ত স্বামী হুমায়ুন তাকে যৌতুকের দাবিতে নানাভাবে নির্যাতন করতেন। নির্যাতনের স্বীকার হয়ে একাধিকবার বাবার বাড়িতে চলে যান। পরে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকদের অনুরোধ ও নিজের কন্যা শিশুর মুখের দিকে তাকিয়ে তিনি ফিরে আসেন। নির্যাতনের মাত্রা আরো বেড়ে যায়।

ফাতেমা বাবার বাড়িতে আশ্রয় নেয় এবং গত ৩ আগস্ট স্বামী হুমায়ুনের বিরুদ্ধে যৌতুক ও নারী নির্যাতনের মামলা করেন। এ মামলায় হুমায়ুন ৫ আগস্ট জেলে যান। ২৭ আগস্ট জামিনে মুক্তি পান। পাশাপাশি তাকে হত্যার পরিকল্পনা করেন। এই পরিকল্পনা অনুযায়ী ২৭ আগস্ট মঙ্গলাবার রাতে ফাতেমা প্রকৃতির ডাকে সাড়া দিতে এলে হুমায়ুনসহ একটি দুর্বৃত্ত গ্রুপ তার মুখ চেপে ধরে পার্শ্ববর্তী বাগানে নিয়ে যায়। সেখানে তাকে কুপিয়ে ও আগুন দিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টা করে। ফাতেমার চিৎকারে তার বাবা সেখানে এলে তাকে মারধর করে। পরে প্রতিবেশিরা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ঘটনার পর থেকে ফাতেমার স্বামী পলাতক রয়েছে।

এ ব্যাপারে শালিখা থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম জানান, ঘটনাটি শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাগুরা
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানে টানা সপ্তম রাতেও যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা হামলার দাবি তেহরানের

জুলাই ১৮, ২০২৬

‘দুই থেকে তিন মাসে পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে’

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জন্মশতবর্ষে রোমেনা আফাজ: বনহরের স্রষ্টাকে নতুন করে স্মরণ

জুলাই ১৮, ২০২৬

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি ৫ হাজার ছাড়াল

জুলাই ১৮, ২০২৬

ঝালকাঠিতে ভাড়া বাসা থেকে গৃহবধূর বস্তাবন্দী মরদেহ উদ্ধার

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT