চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মা নেই, তবুও থেমে নেই জন্মদিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০২ অপরাহ্ণ ০৭, মার্চ ২০১৮
বিনোদন
A A
শ্রীদেবী

সদ্য প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী ও প্রযোজক বনি কাপুর দম্পতির মেয়ে জানভি কাপুরের জন্মদিন ছিল ০৬ মার্চ মঙ্গলবার। ২১ বছরে পা রাখলেন জানভি কাপুর। মাকে ছাড়া এবারই প্রথম জন্মদিন তার।

সাদামাটা ভাবে উদযাপন করা হয়েছে জানভি কাপুরের জন্মদিন। জানভি বলেছিলেন মাকে ছাড়া জন্মদিন করবেন না। তবুও মেয়ের মুখে হাসি ফোটানোর জন্য চেষ্টার ত্রুটি করেননি বনি কাপুর। জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউড অভিনেতা থেকে শুরু করে ভক্ত ও অনুসারীরা।

জন্মদিনের সকালটা জানভি কাটিয়েছিলেন একটি বৃদ্ধাশ্রমে। সেখানের আবাসিকদের সঙ্গে কেক কাটেন জানভি। এরপর সন্ধ্যায় পরিবারের সকলকে নিয়ে বাড়িতেই ডিনার পার্টির আয়োজন করা হয়। সেখানে কাপুর পরিবারের অন্য অনেকেই উপস্থিত ছিলেন। অনিল কাপুরের দুই মেয়ে সোনম ও রিয়ার পাশাপাশি সঞ্জয় কাপুরের মেয়ে সানায়াও ছিলেন জন্মদিনের অনুষ্ঠানে।

সন্ধ্যায় পরিবারের সকলকে নিয়ে বাড়িতেই ডিনার পার্টির আয়োজন করা হয়।

খুব শিগগিরই করণ জোহর প্রযোজিত ‘ধাড়াক’ ছবির মধ্য দিয়ে বলিউড অভিষেক হতে যাচ্ছে জানভির। এতে সহশিল্পী হিসেবে তিনি পাবেন অভিনেতা শহিদ কাপুরের ছোট ভাই ইশান খাত্তারকে। চলতি বছরের জুলাই মাসেই মুক্তি পাওয়ার কথা জানভি কাপুরের প্রথম অভিনীত ছবি ‘ধড়ক’। ছবিটি নিয়ে খুবই আশাবাদী ছিলেন তার মা শ্রীদেবী। হিন্দুস্তান টাইমস

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জানভি কাপুরশ্রীদেবী
শেয়ারTweetPin

সর্বশেষ

ঋতুপর্ণার সেই গোলের নাম কেন ‘অলিম্পিক গোল’

জুন ৪, ২০২৬

ঈদযাত্রায় দেশজুড়ে সড়কে নিহত ২৮১ জন

জুন ৪, ২০২৬

ইগো, দূরত্ব ও নিঃসঙ্গতা: প্রবীণ জীবনের অপ্রকাশিত সংকট!

জুন ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

আরেক বৃদ্ধার গলিত লাশ উদ্ধার, স্বামী-ছেলেমেয়েরা কানাডা প্রবাসী

জুন ৪, ২০২৬
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ছবি: সংগৃহীত।

ইরানে আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

জুন ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT