চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মসজিদে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ২৭ জন, কারণ জানতে দ্বিতীয় দিনেও খনন

রুমন রেজারুমন রেজা
২:০৯ অপরাহ্ণ ০৮, সেপ্টেম্বর ২০২০
- সেমি লিড, জনপদ, নারায়ণগঞ্জ
A A

নারায়ণগঞ্জে শহরের তল্লা মসজিদে বিস্ফোরণ গ্যাসের লিকেজ থেকে দুর্ঘটনা হয়েছে কি না এবং মসজিদের নীচ দিয়ে কোন পাইপ আছে কি না, তা নিশ্চিত করতে দ্বিতীয় দিনের মতো মাটি খনন করছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। মর্মান্তিক এ দুর্ঘটনায় এপর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে।

আহত অন্য দশজনের মধ্যে একজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। অপর নয়জন এখন পর্যন্ত চিকিৎসাধীন আছেন। তবে তাদের প্রত্যেকের অবস্থাই আশংকা জনক বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় যে পাঁচটি তদন্ত টিম গঠন করা হয়েছে তাদের মধ্যে এ ঘটনার সাথে প্রাথমিকভাবে যারা জড়িত বলে সন্দেহ করা হয়েছে, তাদের সকলকে পুলিশের নজরদারীতে রাখা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার জায়েদুল আলম।

গ্যাসের লিকেজ থেকে এ বিস্ফোরণ হয়েছে কিনা, মসজিদের নীচ দিয়ে কোনো পাইপ আছে কি না তা নিশ্চিত হওয়ার জন্য মাটি খননের কাজ করছে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্টিবিশস কোম্পানির লোকজন। দ্বিতীয় দিনের মতো খননের কাজ সকাল থেকে শুরু করেছে।

এদিকে মসজিদের বিস্ফোরণে আহত মামুন চিকিৎসা শেষে বাসায় ফিরে মর্মান্তিক এ দুর্ঘটনায় আহত যারা এখনো বার্ন ইউনিটে আছেন তাদের সকলকে সুচিকিৎসার দাবি জানিয়ে  নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন।

জানা যায়, ১৯৯৫ সালের দিকে এখানে টিনের একটি মসজিদ ছিল। ২০০০ সালের দিকে যখন ভবন নির্মাণ শুরু হয় তখন এর তদারকিতে ছিলেন জিয়াউল হক। তিনি বলছেন, এক ইঞ্চির গ্যাস লাইনের পরিবর্তে যখন তিন ইঞ্চির লাইন বসানো হয় তখন এক ইঞ্চির একটি লাইন মূল ভবনের নিচে ছিল।

Reneta

তিতাস গ্যাস বলছে, গ্যাসের লিকেজ সম্পর্কে মসজিদ কমিটির কোনো আবেদন পাওয়া যায়নি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এসি বিস্ফোরণতল্লা মসজিদনারায়ণগঞ্জ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: বিবিসি

ইরান যুদ্ধের প্রভাব: রঙিন থেকে সাদা-কালো মোড়কে জাপানি স্ন্যাকস

মে ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদ্যুৎ খাতে বিগত সরকার দেশীয় সম্পদ ধ্বংস করেছে: জ্বালানি মন্ত্রী

মে ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

১৭ বছরের পুরনো ধারা থেকে পুলিশ এখন সরে এসেছে: আইজিপি

মে ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

বাজার স্থিতিশীল করতে ৫৩.৩ মিলিয়ন ব্যারেল তেল ধার দেবে যুক্তরাষ্ট্র

মে ১২, ২০২৬

হামের ধরন পরিবর্তন হয়েছে কি না পরীক্ষায় চিকিৎসকদের তাগিদ

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT