চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মরিশাসে বঙ্গবন্ধুর নামে সড়ক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২২ অপরাহ্ণ ১৭, ডিসেম্বর ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

মরিশাসের রাজধানী পোর্ট লুইসে’র একটি সড়ক বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু’র নামে নামকরণ করা হয়েছে।

নামকরণ করা উপলক্ষ্যে এক ভিডিও বার্তায় মরিশাসের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো গভীর করার প্রত্যয় নিয়ে একসাথে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও বার্তায় বলেন, ‘আমাদের মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে আমরা একসাথে চলার জন্য অঙ্গীকারবদ্ধ।’

তিনি আরো বলেন, বাংলাদেশ ও মরিশাসের মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্ক বিদ্যমান রয়েছে এবং দেশ দু’টির মূল্যবোধ, আদর্শ ও লক্ষ্য অভিন্ন। দু’টি দেশই তাদের জনগণের কল্যাণ ও আকাক্সক্ষাকে প্রাধান্য দেয়।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা আঞ্চলিক ও আন্তর্জাতিক ফোরামে একে অপরকে সমর্থন দেই। আমি বিশ্বাস করি, আগামী বছর ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহন করার পর বাংলাদেশ আগামী দিনগুলোতে দু’দেশের মধ্যকার সহযোগিতা ও সমঝোতার সম্পর্ক আরো সুদৃঢ় করার লক্ষ্যে কাজ করবে।’

‘স্বর্গীয় দ্বীপ মরিশাসের রাজধানী পোর্ট লুইসের একটি সড়ক সর্বকালের সর্বশেষ্ঠ বাঙালি বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে নামকরণ করা হয়েছে জানতে পেরে তিনি খুব খুশি হয়েছেন।’

শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে এবং আমি ব্যক্তিগতভাবে মরিশাস সরকার ও এর বন্ধুপ্রতিম জনগণ এবং যারা কোভিড-১৯ মহামারী উপেক্ষা করে সাহসিকতার সাথে কঠোর পরিশ্রমের মাধ্যমে কাজটি করেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।’

Reneta

‘বঙ্গবন্ধু শেখ মুজিব সড়ক’টি দু’দেশের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীক। আর এটি হচ্ছে মরিশাসে বসবাসরত বাংলাদেশীদের জন্য একটি অত্যন্ত গর্বের মুহূর্ত।’

এই শুভক্ষণে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা জানান।

এ সময় প্রধানমন্ত্রী জাতীয় চার নেতা, মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী ত্রিশ লাখ শহীদ ও সম্ভ্রম হারানো দুই লাখ নারী এবং বাংলাদেশের স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধে অংশ গ্রহণকারী সকল বীর মুক্তিযোদ্ধাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর ক্যারিসমাটিক নেতৃত্বে নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিজয় লাভ করে।’

চলতি ২০২০ সাল বাংলাদেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ, সমগ্র জাতি এ বছর দেশে ও বিদেশে জাতির পিতার জন্ম শতবার্ষিকী ‘মুজিব বর্ষ’ হিসেবে উদযাপন করছে। ।

শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু শোষণ ও বৈষম্যমুক্ত একটি সুখী ও সমৃদ্ধ ‘সোনার বাংলা’র স্বপ্ন দেখেছিলেন। আর এখন আমরা অক্লান্তভাবে কঠোর পরিশ্রম করে তার স্বপ্নকে বাস্তবায়নের চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

‘আমরা আমাদের ‘রূপকল্প-২০২১’ ও ‘রূপকল্প-২০৪১’ বাস্তবায়নের পথে এগিয়ে দৃঢ় পদক্ষেপে এগিয়ে যাচ্ছি। আর এভাবেই একদিন আমরা আমাদের জাতির পিতার স্বপ্নের ‘সোনার বাংলা’ গড়ে তুলে তাঁর স্বপ্ন পূরণে সক্ষম হব।’

প্রধানমন্ত্রী ‘ব্লু ইকোনোমি’ প্রসঙ্গে বলেন, বাংলাদেশে সমুদ্র সম্পদের টেকসই ব্যবহারের ব্যাপক সম্ভাবনা রয়েছে। তিনি আরো বলেন, ‘এক্ষেত্রে মরিশাসের যে ব্যাপক অভিজ্ঞতা রয়েছে, আমরা তা থেকে উপকৃত হতে চাই।’

প্রধানমন্ত্রী বাংলাদেশ ও মরিশাস উভয় দেশের জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

আসরে প্রথম হার দেখল মিরাজদের গল গ্যালান্টস

জুলাই ২২, ২০২৬

প্রকল্প বাস্তবায়নের গতি বাড়িয়ে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ২২, ২০২৬

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

জুলাই ২২, ২০২৬

মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটিতে গ্যাস সংকট

জুলাই ২২, ২০২৬

‘ককরোচ জনতা পার্টি’র আন্দোলনে চ্যালেঞ্জের মুখে মোদি সরকার

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT