চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মন্ত্রীপুত্রের গ্রেফতার কী বার্তা দেয়

মাহবুব মোর্শেদমাহবুব মোর্শেদ
৭:১৭ অপরাহ্ন ১৯, মে ২০১৭
বাংলাদেশ
A A

অপরাধী যতই প্রভাবশালী হোক না কেন, বর্তমান সরকারের আমলে অপরাধ করে কেউ পার পাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সিনিয়র নেতারা। হামলা ও ভাঙচুর মামলায় ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে শিরহান শরীফ তমালসহ ১১ জনকে গ্রেপ্তার প্রসঙ্গে যোগাযোগ করা হলে তা এ মত দেন।

তবে ভূমিমন্ত্রীর পুত্র গ্রেফতার সম্পর্কে তারা সরাসরি কোন মন্তব্য করেননি। তারা বলছেন: মামলার আসামীদের গ্রেফতার করা হয়েছে। আদালতেই এর নিষ্পত্তি হবে।

বৃহস্পতিবার বিকালে উপজেলা ছাত্রলীগ সভাপতি জুবায়ের বিশ্বাসের বাড়িতে হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় রাতে জুবায়েরের বাবা মুক্তিযোদ্ধা আতিয়ার বিশ্বাস ঈশ্বরদী থানায় ভূমিমন্ত্রীর ছেলেকে প্রধান আসামী করে ২৪ জনের নামে এই মামলা করেন।

এ প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ চ্যানেল আই অনলাইনকে বলেন: অপরাধী যতো প্রভাবশালীই হোক না কেনো বর্তমান সরকারের আমলে কাউকে ছাড় দেওয়া হবে না। অভিযোগ পাওয়ার পরই আইশৃঙ্খলা রক্ষাকারী অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যাবস্থা নিচ্ছে।

ভূমিমন্ত্রীর পুত্র শিরহান শরীফ তমাল গ্রেফতার প্রসঙ্গে তিনি বলেন: অভিযোগের ভিত্তিতে পুলিশ এরই মধ্যে অপরাধীকে গ্রেফতার করেছে। এখানে অপরাধীর পরিচয় বিবেচনা করা হয়নি। এখন এ মামলার নিষ্পত্তি করবে আদালত।

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হাছাস মাহামুদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন: আইশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এরই মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। মামলার ২৪ জন অভিযুক্তের মধ্যে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষার্থে কাউকেউ ছাড় দেওয়া হচ্ছেনা। কারও অপরাধের দায়ে বর্তমান সরকারের উন্নয়ন প্রশ্নবিদ্ধ হয়ে যাবে, এমন কাউকে প্রশ্রয় দেওয়া হবে না।

Reneta

অভিযোগের ভিত্তিতে শুক্রবার ভোরে ঈশ্বরদী শেরশাহ রোডের বাড়ি থেকে তমালকে গ্রেপ্তার করে পুলিশ। এখন পর্যন্ত এ মামলায় ২৪ জন আসামীর মধ্যে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারের পর তাদের পাবনা জেলা আদালতে পাঠানো হলে আদালত থেকে শুক্রবার দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ভূমিমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আরব আমিরাতে খামারে ড্রোন হামলা, বাংলাদেশি নিহত

এপ্রিল ১, ২০২৬
ছবি: মারধরের শিকার লতিবাবাদ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বাবুল।

চাঁদা না দেওয়ায় যুবদল নেতার হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

হিটলার ও ইহুদি নিয়ে বিতর্কিত বক্তব্য, অস্ট্রেলিয়া থেকে আজহারী বহিষ্কৃত

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের ৪০০ মিলিয়ন ডলারের বলরুম প্রকল্পে আদালতের স্থগিতাদেশ

এপ্রিল ১, ২০২৬
ছবি: প্রতিনিধি।

কোস্টগার্ডের বিরুদ্ধে জেলেদের মাছ লুটের অভিযোগ!

এপ্রিল ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT