চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মন্ত্রীপদ নিয়ে দলে অসন্তোষ নেই, আকার বাড়তে পারে: কাদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫০ অপরাহ্ণ ০৭, জানুয়ারি ২০১৯
বাংলাদেশ
A A
ওবায়দুল কাদের-মন্ত্রী-অসন্তোষ

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মন্ত্রীপদে থাকা না থাকা নিয়ে দলে কোনো অসন্তোষ নেই। মন্ত্রিপরিষদের আকার বাড়তে পারে বলেও জানিয়েছেন তিনি। 

সোমবার সচিবালয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর সংসদ সদস্যদের শপথ শেষে অপেক্ষা নতুন মন্ত্রিসভার শপথের। গতকালই প্রকাশ পেয়েছে কারা হচ্ছেন মহাজোট তথা আওয়ামী লীগের সরকারের এবারের মন্ত্রী৷ তাতে দেখা গেছে, বাদ পড়ার তালিকায় আওয়ামী লীগেরই একাধিক হেভিওয়েট মন্ত্রী রয়েছেন। স্বভাবতই এ নিয়ে চলে আসা আলোচনা: ‘অসন্তোষ’।

অসন্তোষ তত্ত্ব খুব একটা আমলে নিচ্ছেন না আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেছেন: একজন বাদ পড়বেন, আরেক জন আসবেন। এটাই তো স্বাভাবিক। এ নিয়ে দলের মধ্যে কোন অসন্তোষ নেই। এটা গণতন্ত্র চর্চার অংশ।

ওবায়দুল কাদের বলেন: ‘একজন মন্ত্রী থাকবেন, তার বদলে আরেকজন আসবেন এটা স্বাভাবিক প্রক্রিয়া। এটা নিয়ে অসন্তোষের কিছু নেই। আওয়ামী লীগ অনেক বড় দল। এখানে একজনের জন্য আরেকজনকে জায়গা ছেড়ে দিতে হয়।’

এ প্রসঙ্গে তিনি আওয়ামী লীগ কাউন্সিলের উদ্ধৃতি তুলে ধরেন। বলেন: ‘প্রয়োজনে আমাদের সাংগঠনিক অবস্থানেও পরিবর্তন আনা হয়। কাউন্সিল হয়…সেখানে নতুন নেতৃত্ব বাছাই করে কাউন্সিলররা। এটা আওয়ামী লীগের অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চার অংশ। এমন প্র্যাকটিস আমরা করে থাকি।’

Reneta

তবে, নতুন মন্ত্রিসভাকে এখনই চমক মানতে নারাজ আওয়ামী লীগের দ্বিতীয় সর্বোচ্চ সাংগঠনিক এ নেতা। তিনি বলেছেন: ‘আগে যারা ছিলেন সফলতার সঙ্গে কাজ করেছেন। এখন যারা আসছে তারা কেমন কাজ করবেন, দেখা যাক। তাদের কাজই বলে দেবে এটা চমক কিনা।’

রোববার মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম সচিবালয়ে সংবাদ সম্মেলনে নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপমন্ত্রীদের নাম ঘোষণা করেন। তাতে ২৪ জন পূর্ণ মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী ও তিনজন উপমন্ত্রী স্থান পেয়েছেন। আর বাদ পড়েছেন দশম সংসদের মন্ত্রিসভার ৩৬ জন সদস্য। এর মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম মৃত্যুবরণ করায় তাকে ৩৬ জনের তালিকায় ধরা হয়নি।

বাদ পড়ার তালিকায় রয়েছেন: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনসহ হেভিওয়েটরা। এছাড়া, নতুন মন্ত্রিসভায় জায়গা হয়নি মহাজোটের শরিক ১৪ দলের কোনো নেতার।

আজ বিকাল সাড়ে তিনটায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপমন্ত্রীদের শপথ বাক্য পাঠ করাবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একাদশ জাতীয় নির্বাচনওবায়দুল কাদেরনতুন মন্ত্রিসভামন্ত্রিসভামন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা

জুন ১৮, ২০২৬

তোমরা কি আমার অভাব বোধ করেছ: নেইমার

জুন ১৮, ২০২৬

যুদ্ধবিধ্বস্ত কঙ্গোর শান্তি কামনায় ইতিহাস গড়া উইসা

জুন ১৮, ২০২৬

কেনের রেকর্ড, ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপ শুরু ইংল্যান্ডের

জুন ১৮, ২০২৬

জয়ের সুযোগ ছিল পর্তুগালের, কিন্তু হেরেও যেতে পারত: রোনালদো

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT