চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মন থেকে বলছি, সিনেমায় কোনো ঝামেলা চাই না: জয় চৌধুরী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৫ অপরাহ্ণ ১৯, সেপ্টেম্বর ২০২০
বিনোদন
A A

মুক্তিপ্রাপ্ত সাত সিনেমার নায়ক জয় চৌধুরী এবারই প্রথম ‘সাইকো লাভার’ নামে ওয়েব ফিল্মে কাজ করলেন। চলচ্চিত্রের পাশাপাশি জয় শিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটির সর্বকনিষ্ঠ সদস্য। সাংগঠিকভাবে তিনি বেশ তৎপর। সার্বিক বিষয় নিয়ে নতুন প্রজন্মের এ নায়ক কথা বলেছেন চ্যানেল আই অনলাইনের সাথে…

প্রথমবার ওয়েবের জন্য কাজ করলেন। এটি নিয়ে বলুন…
‘সাইকো লাভার’  আমার প্রথম ওয়েব ফিল্ম। দৈর্ঘ্য ৫০ মিনিটের মতো। একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দেয়া হবে। যেহেতু ওয়েব ফিল্মের নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই তাই একে ওয়েব ফিল্মই বলতে চাই। ফিল্মের মতো করেই শুটিং করা হয়েছে। টাইটেল ট্র্যাক রাখা হয়েছে। সবকিছু ফিল্মি ব্যাপার! পরিচালক সবুজ খান। প্রযোজক আফফান মিতুল। তিনি অভিনয়ও করেছেন। আরও আছেন অরিন। মূলত কয়েকজন বন্ধুর গল্প, সত্য ঘটনা নিয়ে ‘সাইকো লাভার’ নির্মিত হয়েছে। ব্যক্তিগত জীবনে নিজেও বন্ধুদের প্রাধান্য দেই। কাজটির মাধ্যমে মানুষের কেমন বন্ধু নির্বাচন করা উচিত তার শিক্ষা পাবে। সবকিছু মিলে যাওয়ায় কাজটি করেছি। অভিজ্ঞতাও দারুণ।

ওয়েব ফিল্ম ‘সাইকো লাভার’ এ জয়

সিনেমায় কাজের খবর বলুন?
আমার মুক্তিপ্রাপ্ত সিনেমার সংখ্যা সাতটি। এক জবান, ভালোবাসলে দোষ কি তাতে, ক্ষণিকের ভালোবাসা, আজব প্রেম, হিটম্যান, অন্তরজ্বালা, চিনিবিবি। মুক্তির অপেক্ষায় রয়েছে ভালোবাসি কতো বোঝাবো কেমনে, আনন্দ অশ্রু, অবাস্তব ভালোবাসা, কাকতাড়ুয়া। কাজ শুরু করবো ‘ভেলকিবাজি’র। সবকিছুই প্রস্তুত। নভেম্বরে শুটিং শুরু করবো।

চলচ্চিত্র সংশ্লিষ্টরা বলে থাকেন, সিনেমার চেয়ে শিল্পী সমিতি নিয়েই বেশি ব্যস্ততা আপনার?
শিল্পী সমিতি নয়, আমার কাছে সিনেমা আগে। সিনেমা ই যদি না করি তাহলে সংগঠন দিয়ে কী হবে? তবে আমি যেহেতু সর্বকনিষ্ঠ তাই সবাই আমাকে স্নেহ করেন একটু বেশি। তাই আমার উপর একটু কাজ বেশি দেয়া হয়। সেজন্যই সাংগঠনিক কাজগুলো আমাকে করতে হয়।

ভোটাধিকার হারানো ১৮৪ জন শিল্পীর মধ্যে অনেকেই আপনার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে?
২০১৮ সালের কমিটি তাদের ভোটাধিকার তুলে নিয়ে সহযোগী সদস্য করেছে। সেই আন্দোলন তারা এখন করছে। ওই কমিটিতে আমি তো ছিলাম না। বর্তমান যে কমিটিতে আছি, এটা আর আগেরটা থেকে পুরো আলাদা। বর্তমান কমিটির ফ্রন্টলাইনে যে কজন কাজ করছেন তার মধ্যে আমি একজন। এ জন্য আমাকে দোষারোপ করা হচ্ছে। শুধু শিল্পী সমিতি নয়, প্রযোজক সমিতিও তাদের নীতিমালা মেনে সহযোগী প্রযোজক করেছে। এজন্য প্রযোজক সমিতির নির্বাচনে সোহেল রানা, ডিপজল সাহেবরাও ভোট দিতে পারেননি। যারা আগের বার প্রযোজক সমিতির বড় পদে নির্বাচিত ছিলেন।

বিভিন্ন সংগঠনের মধ্যে কোন্দল, রেষারেষি বিরাজমান। নতুনরা সিনেমায় এসে এগুলো পাচ্ছে, দেখছে। যেমন আপনিও তাই দেখছেন। এসবের মধ্যে থেকে সিনেমায় ভবিষ্যৎ দেখতে পান?
কোন্দল, আন্দোলনের মুখোমুখি হবো কখনও চিন্তাও করিনি। পরিস্থিতিই আমাদের বাধ্য করছে। কিন্তু মন থেকে বলছি, সিনেমায় কোনো ঝামেলা চাই না। সরকারও এখন আন্তরিক। সিনেমা এবং হল বাঁচানোর জন্য সরকার মোটা অংকের ঋণ দিচ্ছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের মাধ্যমে প্রতিটি উপজেলায় ২০০ সিটের জিজিটাল সাউন্ড সিস্টেমে হলের মতো বানাচ্ছে। সেখানে আমরা সিনেমা প্রদর্শন করতে পারবো। এছাড়া শিল্প মন্ত্রণালয় থেকে ১০০ মাল্টিপেক্স নির্মাণের পরিকল্পনা করেছে। এটা খুবই ভালো দিক। সবচেয়ে সুখবর হচ্ছে, প্রধানমন্ত্রী নিজে সিনেমার জন্য সবকিছু অর্ডার দিচ্ছেন। ১০ আগস্ট প্রধানমন্ত্রী শিল্পীদের জন্য ৫০ কোটি টাকার ফিক্সড ডিপোজিটের ব্যবস্থা করে দিয়েছেন। যেটা আমাদের জন্য বড় প্লাস পয়েন্ট। শিল্পীদের জন্য করলেও কলাকুশলীরা এখান থেকে সুবিধা নিতে পারবেন। প্রতিমাসে ডিপোজিট থেকে টাকা সহযোগিতায় ব্যয় হবে। প্রস্তাবনার পর ইতোমধ্যেই এটি পাশ হয়েছে। এর তদারকি তথ্য মন্ত্রণালয়ের ১৩ সদস্য বিশিষ্ট কমিটির।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অন্তরজ্বালাজয়জয় চৌধুরীলিড বিনোদনশিল্পী সমিতিসাইকো লাভারহিটম্যান
শেয়ারTweetPin

সর্বশেষ

কেনের রেকর্ড, ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপ শুরু ইংল্যান্ডের

জুন ১৮, ২০২৬

জয়ের সুযোগ ছিল পর্তুগালের, কিন্তু হেরেও যেতে পারত: রোনালদো

জুন ১৮, ২০২৬

বিবর্ণ রোনালদো, ৫২ বছর পর বিশ্বকাপে আসা কঙ্গোর সাথে পেরে উঠল না পর্তুগাল

জুন ১৮, ২০২৬

প্রথম ম্যাচে প্রথমার্ধে কঠিন পরীক্ষায় পর্তুগাল

জুন ১৮, ২০২৬

জনস্বাস্থ্য সুরক্ষায় এনজিও বিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT