চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গিটার হাতে মঞ্চে ফিরলেন এড শিরান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৮ পূর্বাহ্ণ ১৪, নভেম্বর ২০১৭
বিনোদন
A A
এড শিরান গিটার হাতে মঞ্চে পারফর্ম করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এড শিরান

সাইকেল চালাতে গিয়ে হাত ভেঙ্গে ফেলছিলেন জনপ্রিয় পপ গায়ক এড শিরান। খুব গুরুতর না হলেও বেশ কিছুদিন কাজ থেকে বিরতি নিতে হয়েছিল তাকে । বাতিল করতে হয়েছিল বেশ কিছু বিদেশ ট্যুরও। অবশেষে দীর্ঘ ছয় সপ্তাহ পর আবার গিটার উঠেছে তার হাতে।

সিঙ্গাপুরের এক কনসার্টে আবার গানে ফিরলেন তিনি। অনুষ্ঠানের মঞ্চে উঠেই শিরান বলেন, ‘আপনারা জানেন ,বেশ কিছুদিন আমাকে গান ছেড়ে থাকতে হয়েছিল। আর এই ছয় সপ্তাহ ছিল আমার জীবনের সবচেয়ে হতাশার সময়’। এত দিন পর দর্শকদের মাঝে গান নিয়ে ফিরতে পেরে আমার প্রাণ ফিরে পেয়েছেন বলেও জানান তিনি।

মাস খানেক আগে লন্ডনের রাস্তায় সাইক্লিং করতে গিয়ে ডান হাত ভেঙ্গে গিয়েছিল তার। আর এ কারণে জাকার্তা,হংকং,তাইপে ও সিউলের ট্যুরগুলো বাতিল করতে হয়েছে তাকে। তবে সামনে ওসাকা ,টোকিও ও ম্যানিলার ট্যুরগুলো পুন নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে।

Banglabid

এ বছর বেশ লম্বা শিডিউল নিয়ে চলতে হচ্ছে এই গায়ককে। দম ফেলবার একদমই সময় পাচ্ছিলেন না তিনি। গানের পাশাপাশি এই বছর তাকে দেখা গেছে জনপ্রিয় টিভি সিরিজ ‘গেম অব থ্রোনস’ এ অতিথি চরিত্রেও। আর বছরের শুরুতে মুক্তি পেয়েছে তার তৃতীয় অ্যালবাম ‘ডিভাইড’।

প্রথম সপ্তাহেই আগের সব রেকর্ড ভেঙে অ্যালবামটির ৪ লাখ ৫১ হাজার কপি বিক্রি হয়ে যায়। সংগীত দুনিয়ায় এড শিরানের আবির্ভাব ২০১১ সালে। সে বছর মুক্তি পায় তার প্রথম অ্যালবাম ‘প্লাস’ আর ২০১৪ তে এসে ‘মাল্টিপ্লাই’। যোগ,গুণ আর ভাগের সরল অংক গেয়ে ঈর্ষণীয় খ্যাতির চূড়ায় অবস্থান করছেন এ গায়ক। বিবিসি

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এড শিরান
শেয়ারTweetPin

সর্বশেষ

অভিনেত্রী রিধিকার ঝুলন্ত লাশ উদ্ধার, যা বলছে পুলিশ

আগস্ট ১৫, ২০২৬

কুমিল্লায় নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্বোধন

আগস্ট ১৫, ২০২৬

‘শর্মিলাই আমাদের ইসলাম শিখিয়েছেন, হিন্দু ধর্মের চর্চা হতো না’

আগস্ট ১৫, ২০২৬

বার্সা থেকে পিএসজিতে ২০২৬ বিশ্বকাপ ফাইনালের গোলদাতা তরেস

আগস্ট ১৫, ২০২৬

আইয়ুব বাচ্চুর জন্মদিনে ২০ গানে ‘উত্তরাধিকার’

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT